somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন শহরে পাগল হওয়া ভালো?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যায় কর্দমাক্ত ঢাকা শহর মাড়িয়ে বাড়ি ফিরছি অফিস শেষে। দেখলাম খালি গায়ে, বিশাল মোটা শরীর জুড়ে কাদাপানি মেখে রাস্তার ওপর আসন গেড়ে বসা এক পাগলকে। একটু থেমে থেমে দুলছে। চোখ বন্ধ। ঠোঁটের কোনে তার এমন একটা হাসি ঝুলন্ত, যা দেখে মনে হয় আমার - আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা লুকিয়ে রাখা পাপ তার জানা আছে। আমরা একটু ট্যাঁ ফো করলেই সে এডওয়ার্ড স্নোডেনের মত সব জারিজুরি ফাঁস করে দিয়ে আমাদের জন্য জাতীয় লেভেলের একটা বিপর্যয় ডেকে আনবে।
.
এই যে পাগল, মুগদার সরু রাস্তায়, ভেজা শহরে, খালি গায়ে, গায়ে কাদা, ঠোঁটের কোনে হাসি - ও যদি এই শহরে না থেকে লক্ষ্ণৌ শহরের পাগল হত, বা টোকিওর, বা প্রাগের, বা নিউইয়র্কের, বা জেনেভার - তা কি ওর জন্যে আর একটু ভালো হত?

বাবুল মোরা নাইহার ছুটে হি যায় .....
.
কোন শহরে পাগল হওয়া ভালো?

অথবা কোন দেশে?

ভেজা শহরের রাস্তা ধরে হাঁটি আর চিন্তা করি, কি প্রচণ্ড তীব্র অনুভূতিসম্পন্ন একটা জীবন মুফতে পেয়ে গেছি আমি! অথচ, মহাকালের পাতায় - যে অসীম রহস্যের গ্রন্থি উন্মোচন করে আমার ব্যক্তিসত্তার সৃষ্টি , এই আচানক ঘটনার কোন মুল্যই নাই। তার কাছে আমি পৃথিবীতে জন্মানো লক্ষ্যকোটি কোটি কোটি মানুষেরই আর একজন। জন্মাবার পর থেকেই যা কিছু যেভাবে দেখছি, এই থোড় বড়ি খাড়া, আর খাড়া বড়ি থোড় দেখতে দেখতেই আবার একদিন নাই হয়ে যাবো। মহাকালের তাতে কিছুই যাবে আসবে না। অবর্ণনীয় কষ্টের নয় কি - এই উপলব্ধি? কোন দিন কারো কাছে গিয়ে আমাকে পৃথিবীতে মানবজনম দিয়ে পাঠাবার জন্যে অনুরোধ করেছি বলে মনে পড়ে না, তবুও জন্মালাম, জন্মের পর পুরোটা জীবন ধরে সংগ্রাম করলাম আমার অস্তিত্বের একটা স্বাধীন অর্থ দাঁড় করাবার, এবং সে সংগ্রামের মাঝপথে এসে এও বুঝতে পারছি যে - আমি আমার অস্তিত্বের একটা অর্থ দাঁড় করাতে পারা না পারার মধ্যে বুড়ো পৃথিবীর একদমই কিছু যায় আসে না। আমার এ সংগ্রাম, এক একান্ত ব্যক্তিগত অস্তিত্ববাদী সংগ্রাম। পৃথিবীর দৃষ্টিকোন থেকে বালের সংগ্রাম।

জীবন , এসেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বাই ডিফল্ট ডিপ্রেসিভ।

অন্তত আজকের জন্যে।



সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৩
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×