সানি লিওন ইনস্টাগ্রামে মেকাপ ছাড়া একটা ছবি দিয়ে ক্যাপশন দিয়েছিল, 'মেকাপ ছাড়া আমাকে চিনতে পারছেন?' ইচ্ছে হলে ইনস্টাগ্রামে না গিয়ে গুগুলেও সার্চ দিয়ে ছবিটি দেখে নিতে পারেন, মেকাপ ছাড়া সানি লিওনেরও কনফিডেন্স কত লো!!
গুগুলে দেখুন তো মেকাপ ছাড়া ওদের চিনতে পারেন কি না, নামে কিছু ব্লগ আছে, ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন, ওখানে অনেক কালেকশন আছে,
কিছুদিন আগে তারকাদের টিপস পড়ছিলাম, শিরোনাম, "মেকাপ ছাড়া হঠাৎ করে বাহিরে বের হয়ে গেলে কি করবেন? " খাইছে!
এক মেয়ে ছবি আপলোড করে ক্যাপশন দিল, " এই ছবিতে সব মেয়েরা মেকাপ করা, একমাত্র মেকাপহীন ছেলেগুলোয় আমার ভরসা ৷" যাক বাবা মেয়েরা চেঞ্জ হচ্ছে,
আমার এক বন্ধু আমার সাথে ছবি তুলল, ফেসবুকে আপলোড দিল, দেখলাম সব ঠিক আছে, বন্ধুটা শুধু তার মুখটা এমনভাবে এডিট করেছে মনে হচ্ছে আমার পাশে একটা বিড়াল বসে আছে,
দশ বছর প্রেম করার পর বিয়ে করেছে, বিয়ের দিন বারবার বউয়ের দিকে তাকিয়ে ভাবছে, "ইহা কি আমার বউ? ভগ্যিস কানে একটা তিল ছিল, শালী হওয়ার কোন সম্ভবনা নেই ৷" তাদের দুজনের বিয়ের ছবি যখন একদফা এডিট হলো, স্বয়ং বর ও চিমটি কেটে দেখতে লাগলো, বিয়েটা কি স্বপ্নে করেছিল নাকি!!
আমার বন্ধুরা অনেকে বলে মেয়েরা অনেক কিপটা, পাঁচশ টাকা বিল আসলে একশ টাকা ও শেয়ার করে না, ওদের দোষ দিয়ে লাভ কি!? মেকাপ কসমেটিকসের যে দাম! একদিন চাঁদ রাতে ইকরামের(চঃবিঃ দু নং গেইট) কসমেটিকস দোকানে দাড়িয়েছিলাম, এই মর্মে উপনীত হলাম, দু মাসের প্রসাধনীর টাকা দিয়ে ছোট খাট একটা ছাগল কিনা যাবে, নিজেকে আবার ছাগল মনে করে কষ্ট পাওয়ার কারণ নেই, ছাগল কিন্তু সর্বভূক টাইপের,
এক ছেলে এক মেয়েকে ডাকতেছে, এই মেকাপ! এই মেকাপ! মেয়েটা কোমরে হাত দিয়ে, কি বললি!? সরি মেম, মেরা কাপ,শুনে মেয়েটির কি হাসি! ছেলেটি আরো জোরে, 'মে..রা কাপ ভালবাসি ৷' পাশে কেন্টিনের বয় চিৎকার করতেছিল, ' আর্জোন্টিনা কাপ নিবো, হৈয় হৈয় রয় রয় ৷' সত্যি কিউট, আমার ইচ্ছে হচ্ছিল, ব্যাকগ্রাউন্ড সাউন্ডে, 'ও টুনির মা... গানটা যদি বাজাইতে পারতাম পরিস্থিতি আরো কিউট হত ৷'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



