অনেক দিন পর মেয়েটির সাথে দেখা ! সদ্য কেন মার্সিডেঞ্জ বেঞ্চের চকচকে দরজা ঠেলে বের হতে হতে মেয়েটি ছেলেটিকে ডেকে বললো, 'এই শুনো...তুমি কি এখনো বেকার ?'
.
ছেলেটি উত্তর দিলো, 'না আমি স্বাবলম্বী, মানে তোমায় ছাড়া চলতে শিখে গেছি !'
.
তারপর মেয়েটি বললো, 'চলো পালিয়ে যায় !'
.
এরপর থেকে শুরু হলো একটি ইতিহাসের ! ছেলেটি অপহরণ মামলার আসামী ! দিন রাত পালিয়ে থাকে দুইজনে ! সেদিন দেখলাম ছেলেটি সিএনজি চালাচ্ছে !
.
তাদের ছোট্ট সংসার দেখার আমন্ত্রণ পেলাম ! গিয়ে দেখলাম মেয়েটা পুঁই শাক রান্না করছে ৷ শেষ যখন মেয়েটিকে দেখেছিলাম একটি থাই রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলো !
.
লাকড়ির চুলোর ধোঁয়ার ফাঁক দিয়ে সে আমাকে দেখে ভাইয়া বলে ডাক দিলো ! লাস্ট যেদিন ভাইয়া বলে ডাক দিয়েছিলো সেদিন সে গোল্ড ওয়াশ করে পার্লার থেকে বের হচ্ছিলো !
.
প্যাভেলিয়নের জমকালো অনুষ্ঠানে যে মেয়ের দামী কামিজে একটু স্যুপের ঝোল লাগাতে মন খারাপ করে বলেছিলো তার পোষাক দেখে তো আমি থ ! অথচ মুখে কি সাবলীল হাসি !
.
মামের বোতল হাতে নিয়ে হাঁটার অভ্যেস ছিলো মেয়েটির সেই হাতে বিশ টাকার মার্কেটের প্লাস্টিকের একটি জগ ! ঢকঢক করে গ্লাসে পানি ঢালছে ! ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে পড়ছে !
.
না মেয়েটির পরিবর্তন নিয়ে আমি কোন কথা বলবো না ! সত্যি বলবো না ! আমি শুধু ছেলেটিকে দেখে অবাক হচ্ছি ! কিভাবে ভালবাসা দিয়ে একটি মডার্ণ মেয়েকে গেঁয়ো ভূত বানিয়ে দিলো ! যদি তাকে দেখে গোঁয়ো পরী মনে হচ্ছে !
.
তোমরা ইতিহাস খুঁজে বেড়াও ! সেখান থেকে লায়লী-মজনু, চন্ডীদাশ রজকীনি, রাধা কৃঞ্চ, রোমিও জুলিয়েট, আনারকলি শাহজাদা সেলিম, ল্যাঞ্ছলট অ্যান্ড গুইনেভারা, ট্রিস্টান অ্যান্ড অ্যাইসোলেইড, অরফিয়াস অ্যান্ড ইরিডাইস, নেপোলিয়ন অ্যান্ড জোসেপাইন, ওডিসিয়াস অ্যান্ড পেনেলোপ, পাউলো অ্যান্ড ফ্রান্সেসকা,
স্কারলেট ও’হারা অ্যান্ড রেথ বাটলার,
জেইন আয়ার অ্যান্ড এডওয়ার্ড রজেস্টার, লুইস অ্যান্ড বেলার্ড, রামোস অ্যান্ড থিইবী, ডার্সি অ্যান্ড এলিজাবেথ,
পকাহন্টাস অ্যান্ড জন স্মীথসহ কত হাজারো প্রেম কাহিনী খুঁজে ফিরো অথচ তোমার পাশে এমন হাজারো কাহিনী তা কি কখনো খুঁজে দেখেছো ?
.
প্রতিদিন কতো খবর আসে পত্রিকার পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে ! সত্যি বলতে কি, মানুষের জীবনটায় এক একটি জ্বলন্ত গল্প, উপন্যাস, কবিতা ! তুমি বাদাম খেলে কিন্তু কাগজের গল্পটি পড়ে দেখলে না ! ছুঁড়ে দিলে....!
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




