somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনো হারিনি, হয়তো জিতেছি, নয়তো শিখেছি

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের অরুণিমা সিনহা একদিন ট্রেন দিয়ে যাওয়ার সময় ডাকাতদল তার সোনার চেইন কেড়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছিলো ৷
.
একের পর এক ট্রেনের বগি তার পায়ের উপর দিয়ে গিয়েছিলো ৷ পুরো দেশ জুড়ে তোলপাড় হয়েছিলো ঘটনাটি ৷ একজন জাতীয় ভলিবল খেলোয়ারের এমন করুণ দৃশ্য তখন ভাইরাল ৷
.
টিকেট না কেটে ট্রেনে উঠাতে কিছুদিন পর হঠাৎ করে মিডিয়া তার সমালোচনা করা শুরু করলো ৷ কেউ কেউ বলা শুরু করলো সে আত্মহত্যার জন্য ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলো ৷
.
পা হারানো অরুণিমার চোখের সামনে যখন এসব খবর আসতো তখন তার খুব খারাপ লাগতো ৷ সে খুব হতাশ হয়ে পরেছিলো ৷
.
অরুণিমার গল্পটি জানেন কি না জানি না তবে আমাদের মিডিয়াগুলো অনেকটা এমনি ৷ আজ আপনাকে মাথার উপর তুলতেছে তো কাল ধপ্পাস করে মাথা থেকে ফেলে দিয়ে চলে যাবে ৷
.
ঠিক সেই সময়ে একটা সামান্য অনুপ্রেরণা আপনাকে বেঁচে থাকতে সাহস জোগাবে ৷ একটা জিনিস কি জানেন, জীবনে বেঁচে থাকতে হলে অনুপ্রেরণার কোন বিকল্প নেই ৷
.
তৎকালীন সময়ে জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিং ক্যান্সার মোকাবেলা করে জয় লাভের ইতিহাসও অনেকটা ভারতের টক অব দি কান্ট্রি ছিলো ৷ ক্যান্সারকে হার মানানোর অনবদ্য সংগ্রাম অরুণিমাকেও মুগ্ধ করেছিলো ৷ যুবরাজ সিং হয়ে গেলো তার আইডল ৷
.
সকল সমালোচনাকে পিছনে ফেলে অরুণিমাও সিন্ধান্ত নেয় এক পা নিয়ে সে উঠে দাঁড়াবে ৷ শুধু উঠে দাঁড়ালে হবে না সেই পা দিয়ে সে এভারেস্ট জয়ের ট্রেনিং নেওয়া আরম্ভ করলো ৷ একটু অনুপ্রেরণা সঙ্গে নিয়ে সে অসাধ্য সাধনের লক্ষ্যে কৃত্রিম পা নিয়ে কসরত করতে থাকে ৷
.
আমি আবারো বলছি, ক্রিকেটার যুবরাজ সিংয়ের ক্যান্সার জয় করার গল্প যদি অরুণিমার চোখে না পড়তো হয়তো তার জীবন বিচানায় কেটে যেতো ৷ অবজ্ঞা অবহেলা আর সমালোচনা মুখর হয়ে পরনির্ভরশীল হয়ে একদিন পৃথিবী থেকে বিদায় নিতো সে ৷
.
তোমরা যারা মোটিবেশননাল গল্প দেখলে নাক সিঁটকাও তারা জানো না সামান্য একটু উৎসাহ লক্ষ মানুষের জীবন পাল্টে দিয়েছে ৷ দিতে থাকে ৷ তুমিও পারবে ৷ একটি বিশ্বাস, তুমিও জিতবে ৷ সত্যি জিতিয়ে দেয় অনেকটা ৷
.
পাড়া প্রতিবেশী বন্ধু শত্রু থেকে শুরু করে দুনিয়ার সকল মিডিয়া আপনার সমালোচনা করলেও দিনশেষে একজন অনুপ্রেরণার মানুষ আপনার পাশে থাকলে, আপনার জয় হবে ৷ শুধু হাল ছেড়ো না একটি কথা আপনাকে কাজ কিংবা স্বপ্নের সাথে লোহার শিকল দিয়ে বেঁধে রাখবে আজীবন ৷
.
অরুণিমা এক পা নিয়ে এভারেস্ট জয় করতে পেরেছিলো কি না সেটা আপনারা গুগুল করে জেনে নিন্ ৷ যদি পেরে থাকে সে ই প্রথম মানবী যে কৃত্রিম পা নিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলো ৷
.
তোমার আমার সবার জীবন অরুণিমার মতো ৷ বড্ড অসহায় ৷ বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের কাছে পরাজয় হয় ডাকাত দলের ডাকাতির ইতিহাস ৷ হারিয়ে যায় পায়ের উপর দিয়ে একের পর এক বগি চলে যাওয়ার গল্প ৷ তবুও দমে গেলে চলবে না ৷
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×