somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পল্টি

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরশাদের পল্টি পাল্টা-পল্টিতে রাজনৈতিক ময়দান জমজমাট আকার ধারন করেছে। আমরা সাধারন পাবলিক যথারীতি দর্শকের ভূমিকায় আছি। চেষ্টা করছি রাজনীতিবিদদের নানারকমের কাণ্ড-কীর্তি থেকে যতটুক পারা যায় মজা লুটতে।
সামনের ২-৩ মাসে আরো কত কি হতে পারে আল্লা মালুম। মজা লুটা আর নিজের জান বাঁচানো ছাড়া যেহেতু আমাদের আর কোনো কাম কাজ নাই,কাজেই কি কি হইতে পারে তার কয়েকটা সম্ভাবনা বের করে ফেলিঃ
সম্ভাবনা ১।। এরশাদ চাচা আর আ.লীগ তথা ১৪ দলের সরকার নির্বাচনে যাবে আর বিএনপি কিছু করবেনা,খালি সারাদিন হরতাল দিবে। এমন অবস্থায় ডিসেম্বরের মাঝামাঝি এরশাদ বলে উঠবেন,আমি সরকার প্রধান না হইলে নির্বাচন সুষ্ঠু হইবেক না। আমি নির্বাচন করুম না। করলে পাবলিক আমারে থুতু দিবে।
তখন তাকে প্রধানমন্ত্রী বানানো হইবে,আর তার অধীনে “সুষ্ঠু” নির্বাচনে জাতীয় পার্টি জিতবে।
এবার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি আলীগ মিলে ৩৬৫ দিন হরতাল দিবে।
সম্ভাবনা ২।। এরশাদ চাচা আর আ.লীগ তথা ১৪ দলের সরকার নির্বাচনে যাবে আর বিএনপি সারাদিন হরতাল দিবে। নির্বাচনে জাতীয় পার্টি ২০-৩০টা আসন পাবে। তখন এরশাদ চাচা বলবে, আমি আগেই বলসি নির্বাচন সুষ্ঠু না হইলে নির্বাচন বয়কট করুম, না হইলে লোকে আমারে থুতু দিবে। এখন নির্বাচন সুষ্ঠু হয় নাইকা। কাজেই আমি নির্বাচন ‘বয়কট’ করলাম।
দুইদিন পর বলবে, গণতন্ত্রের স্বার্থে ফলাফল মেনে নিলাম, তবে ৫-৬ টা মন্ত্রী না দিলে সংসদে যাব না। গেলে জনগন থুতু দিবে।
পরের দিন সংসদে যাবেন,উইথ ১-২টা মন্ত্রী।
সম্ভাবনা ৩।। ডিসেম্বরে উনি বলবেন, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন সম্ভব না। এই বলে সদলবলে বিএনপির সাথে জয়েন করে তত্বাবধায়ক সরকারের দাবি জানাবেন। সেই সাথে বলবেন, তত্বাবধায়ক সরকারের দাবিতে আমাগো আন্দোলন হইবে অহিংস। হরতাল করলে লোকে আমাকে থুতু দিবে।
পরের দিন বিএনপি-জামাতের ডাকা সপ্তাহব্যাপী হরতালে উনি সমর্থন জানাবেন।
সম্ভাবনা ৪।। বিএনপি নির্বাচনে যাবে। এই অবস্থায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে এরশাদ বলে উঠবেন, আবারো ১৪ দলে জয়েন করলে লোকে আমাকে গাদ্দার বলবে,থুতু দিবে। দুইদিন পর তিনি ১৪ দলে পুনরায় যোগ দিয়ে ঐক্যবদ্ধ নির্বাচন করার ঘোষনা দিবেন।
সম্ভাবনা ৫।। খালেদা জিয়া বলবেন, প্রেসিডেন্ট আব্দুল হামিদের নেতৃত্বে নির্বাচন হইলে সেখানে তারা যাবে। দাবি মেনে নেয়া হবে। এই অবস্থায় বিএনপি নির্বাচনে যাবে। জানুয়ারীতে আলীগ নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচন বয়কট করবে।
এরশাদ চাচা বলে উঠবেন, নির্বাচন না করলে লোকে আমাদের থুতু দিবে।
পরের দিন তিনি নির্বাচন বয়কটের ঘোষনা দিয়ে আলীগের সাথে তত্বাবধায়কের দাবিতে রাস্তায় নামবেন।
সম্ভাবনা ৬।। প্রেসিডেন্ট আব্দুল হামিদের নেতৃত্বে নির্বাচন হবে। সেখানে বিএনপি যাবে। একটা সুন্দর নির্বাচন হবে।
জয়ী দল বলবে, নির্বাচন সুষ্ঠু হইয়াছে। পরাজিত দল বলবে, সূক্ষ্ণ –স্থূল কারচুপি হইয়াছে। যখন জয়ী দল আর পরাজিত দল এরকম বক্তব্য রাখবে আর এরশাদ চাচা বুঝতে পারবেন না এখন কি করলে তাকে থুতু মারা হবে, তখন পাবলিক বুঝবে, যাক,দেশ আপাতত বিপদমুক্ত হইসেক।


ছবিঃ ইন্টারনেট (Click This Link)
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×