ফেরা
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেরা
(মুজিব ইরম প্রিয়বরেষু)
-আবু মকসুদ
তোমার কাছে ফেরার ইচ্ছায় বৃষ্টি মাড়াই, রঙিন সুতা ছেঁড়ার বাসনায় পাড়ি দেই শীর্ণশ্বাসের প্রান্তর, মায়াবী হরিণী মানচিত্র আমার, কি এক মাদকতায় আচ্ছন্ন করেছ! মাছের চোখ নিয়ে ফিরে যাই জ্যোৎস্না ঝরায়, তা’রা ঘুমিয়ে গেলে পূণঃবার জেগে উঠে চাঁদ। আমি মুগ্ধতায় গাছের আলিঙ্গনে গাছ হই, ময়ূরাক্ষী সমান্তরালে হাঁটতে হাঁটতে হাতের তালুতে অনুভব করি মাকড়সার মায়া । আলবাঁধে শুয়ে থাকা দুরন্ত বাছুর হঠাৎ দৌড়ে গেলে আমি তার সঙ্গী হয়ে পৌছে যাই কুয়াশার ভোরবেলায়। স্মিত প্রশ্রয়ে ডাকে স্বর্ণঝিল, রঙিন চশমা খুলে দেখে নেই গাছের পাতারা ঝরেছে পায়ের কাছেই।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন