কবিখ্যাতি
-আবু মকসুদ
সম্পাদকের পায়ে কফি/সার্ট অঞ্জলি দিলাম
প্যান্টও দিতে চেয়েছিলাম কিন্তু কবিতা
ধরবো বলে তাড়াহুড়ায় জাঙ্গিয়া কিনি নি...
সদ্য ফ্রেম করা সাপ্তাহিক কানা গলি পেরেক গাঁথি
দুছত্র পুরান পদ্যের উপরে জ্বল জ্বলে আমার নাম
আড়ালে বলি- নকল করেছি সম্পাদক বুঝতে পারেনি।
সম্পাদকের মূর্খতা দেখে আড়ালে হেসেছি
গতকাল কফিসপে খানিকটা তেল ঝরানো
পা’কথা, সম্পাদক এমন গলবে! সার্টাঞ্জলির দুঃখ ভুলেছি
এমনিতে কবিতা আসবে না, ঈশ্বর প্রদত্ত প্রতিভা
তোমাদের থাক। জেনে গেছি কবিখ্যাতি কেনা ব্যাপারই না-
এককাপ কফি। একখান লুঙ্গি। নকল কবিতা। সাপ্তাহিক কানা গলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



