হ্যালুসিনেশনে থাকা মন শুধু দেখে তার ছবি
ভাবনার আড়ালে ডুবে থাকে অস্তগামী রবি।
চলুক তার আলোচনা সীমা থেকে অসীমে
কল্পিত গল্পেরা বাসা বাঁধে ভবঘুরে মরমে।
গবেষণার পেপারগুলি হয়েছে পরিণত তুমিতে
যেন তার কথা লেখা আছে পাতা ভরা বইয়েতে।
শিশিরে ভিজে গিয়ে, শেষে রৌদ্রস্নানে শুকিয়ে,
মোহময় মন থাকে দাঁড়িয়ে গলির পথে মুখিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




