পুলা বয়সে বাপে-মায়ে বাজার করতে পাঠাইছে আর সেইখান থেইক্যা পয়সা হাপিস করে নাই এমুন মর্দে মুমিন আছে কিনা আমার জানা নাই। সাধারনত ৫ টাকার বেগুন রে ৬ টাকা বা ২০ টাকার মাছ ২২ টাকা কৈয়া কিছু পয়সা মারিং কর্তাম। বাবার এত দিকে খেয়াল করার সময় ছিলনা। মা'য়ে যে বুঝত না এমুন না, বুইজ্যাও না বোঝার ভান কর্তো!!! আবার বেশী কৈতে গেলে সুন্দর একখান জবাব দিত - 'তুই আমার থেইক্যা হইছছ না আমি তোর থেইক্যা হইছি?'.....বাক্যটা এখন মাঝে মইধ্যে আমি আমার কইন্যার উপর প্রয়োগ করি
আমার এক খালাতো ভাই ছিল বাজারের টাকা হাপিস করার ক্ষেত্রে আরো এক কাঠি সরেস!!! ও ১০ টেকার জিনিস ১১/১২ টেকা তো কৈতই সাথে জিনিস আনার সময় ১ কেজির জায়গায় নিত ৮৫০ বা ৯০০ গ্রাম.........ইসমার্ট পোলা!!!!!
.....দুই দিন আগে হরতালের ভিত্রে ১০ হাজার মেগা বিদ্যুত উৎপাদন (???) উপলক্ষে আতশবাজীর খেইল দেইখ্যা আমার খালতো ভাইরে বড় মনে পড়তাছে।।।
*** উৎপাদনে শুভংকরীয় ব্যাপার-স্যাপার, কুইক রেন্টাল এর কন্ট্রাক্ট, বিদ্যুত এর দর এবং এই সংক্রান্ত ইনডেমনিটি আইন নিয়ে এত কথা বলা হয়েছে যে নতুন করে বলার আর কিছু নাই***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

