মন খারাপ করা সুন্দর একটা সন্ধ্যা আজ এখানে। এই রকম মন খারাপ করা সুন্দর সন্ধ্যাগুলোতে আমার মন খুব উদাস হয়ে যায়। এই সময় দলছুট এরঐ গানটা "পরি" শুনতে কি যে ভালো লাগছে। কেউ যদি শুনতে চান লিংকে ক্লিক করুন।
---------------------------------------
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হা ওয়া
সে হা ওয়ায় ভেসে যাবে তুমি
--------------------------------------
আমাদের মন খারাপ কেন হয়? খুব বেশি মন খারাপ আপনাদেরও নিশ্চয়ই হয় কখন কখন? কি করেন মন খারাপ দুর করার জন্য? আমি জানি আপনারা কি বলবেন। বলবেন কাজে ডুবে যেতে। তাই না? কিন্তু কতকক্ষন? কত দুর? শারিরিক খারাপ লাগাগুলো আমরা যেমন বিশ্রাম বাঔষুধে সাড়াতে পারি মনের খারাপ লাগাগুলো কেন সেভাবে দুর হতে চায় না?
----------------------------
আজ তোমার চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাদে
তোমার সাথে সাথে
আমার পথে পথে
-----------------------------
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



