somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পতাকা নিয়ে হঠকারিতা:

০৮ ই জুন, ২০০৬ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পোস্টের শেষ কমেন্টটাতে বলা হয়েছে "যে বলেছে তারে ধরুন" গোছের কথায় বেশ হতাশ হলাম। জাতীয় পতাকা নিয়ে হঠকারিতার কোন সুযোগ নেই। আমার আগের পোস্টে যে 6টি প্রশ্ন আছে তা সহজ ও সরল ভাষায় লেখা। দেশের প্রতি নূ্যনতম ভালবাসা থাকলে দেশাত্মবোধ থাকলে জাতীয় পতাকা নিয়ে কেউ আপওিকর লিখলে তার প্রতিবাদে দলমত নির্বিশেষে এগিয়ে আসবে। যদিও সবাই মোটামুটি আন্তরিকভাবেই চেস্টা করেছে এটা বলার যে জাতীয় পতাকা নিয়ে বাঁদরামি করা অন্যায় কিন্তু আমি আরও সোচ্চার প্রতিবাদ আশা করেছিলাম। দেশ প্রেম যদি ঈমানের অংগ হয় তাহলে দেশের সাথে বেঈমানী করলে তো মীরজাফর ও মুনাফেকদের কাতারে গিয়ে দাাঁড়াতে হয়। একথা বুঝার লোকের কি সত্যি অভাব পড়েছে?

ইসলামের নামে যারা গণহত্যা চালায় আর নৃশংসতা করে তাদের ব্যাপারে নিস্পৃহ থেকে কি ইসলাম কপচানো যায়? এই তো সেদিন শিবির নেতা সালেহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ শিক্ষককে হত্যা করে এখন ফেরারী হয়ে আছে। কই ইসলাম নিয়ে যারা সারাদিন মায়াকান্না করেন তারাতো এর প্রতিবাদ করতে সোচ্চার হন না? বরং জামাতীরা বলেন, সালেহীর কিছু হলে তারা জোট সরকার ছেড়ে দিবেন। জানেন কী, ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মেনে নেন তাহলে রাজনৈতিক ইসলাম বা দলভিওিক ইসলাম প্রবর্তন করে পূর্ণাঙ্গ ইসলামের বিধানকে খন্ডিত করার কোন সুযোগ নেই। ইসলামে নতুন দল প্রবর্তন যদি বেদায়াত হয় তাহলে তাকে মেনে নেন কেন? আর যদি তর্কের খাতিরে বলেন এটা বেদায়াতে হাসানাহ তাহলে প্রশ্ন যে, এধরণের গণহত্যার অপকর্ম যদি রাজনৈতিক ইসলামের চেহারা হয় তাহলে তো এধরণের ইসলাম দিয়ে হাসানাহ, শান্তি আর মুক্তি আসবে কিভাবে?

যেমনটা আমার মন্তব্যে বলেছি, ধর্মের ব্যাপারে আমার কোন এলার্জি নেই। ধর্ম কারো ক্ষতি করে না। কিন্তু ধর্মকে খন্ডিত করে যখন সুবিধাবাদী রাজনৈতিক ইসলামের প্রবর্তন হয়, তখন তা শুরু করে অনাচার, নৃশংসতা, হত্যা আর নির্যাতন। দেশকে ভালবাসার জন্য মুসলমান হতে হয় না, কিন্তু প্রকৃত মুসলমানরা নিজের দেশকে কখনও হেয় করে না। বলুন তো, জামাত পরিচালিত ক'য়টি স্কুলে জাতীয় সংগীত বাজানো হয়? অথচ কঠোর শরীয়াহ আইনেও জাতীয় সংগীতকে সিদ্ধ হিসেবে স্বীকার করা হয়েছে। এই হচ্ছে খন্ডিত ও রাজনৈতিক ইসলামের চেহারা। হয়তোবা আগামীদিনে নতুন প্রজন্মের জামাতী-শিবিররাই ঝেঁটিয়ে বিদায় করবে রাজাকার যুদ্ধাপরাধীদের যাতে তাদের কারণে অন্তত: রাজনৈতিক ইসলাম ম্লান না হয়। ধার্মিক হওয়া খুব ভাল যদিও বকধার্মিক খুবই বিপজ্জনক যার নমুনা এদেশে প্রতিনিয়ত দেখা যায়।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৬ রাত ১০:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×