somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুমিল্ল্লার শামীমা মেক্সিকোতে:

০২ রা জুলাই, ২০০৬ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

17 বছরের শামীমা সেতু মেক্সিকো সিটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। দেশে নীরবে যে একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে তার পরিধিটা সীমিত হলেও শামীমার সাফল্যের খবরটি নিউ ইয়র্কে জাতিসংঘ শিশু তহবিলের সংবাদ মাধ্যমে স্থান করে নেয় এ বছরের এপ্রিলের 11 তারিখে। দেশ সম্পর্কে নেতিবাচকতায় যখন আমরা খুব হতাশ হয়ে পড়ি তখন শামীমার খবরটি নতুন আশার ভোর দেখায়, জোগায় আত্মবিশ্বাস আর শক্তি এই দেশকে সামনে এগিয়ে নেয়ার।

এ বছরের মার্চ মাসে কুমিল্ল্ল্লার শামীমা ও তার বান্ধবী ডলি বস্তি এলাকায় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর পয়:ব্যবস্থা সম্পর্কে সচেতনতা প্রসারে তাদের সাফল্যের গল্প মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত শিশুদের বিশ্ব পানি ফোরামে তুলে ধরে। শামীমা নিজের আঁকা হাতের ছবি দিয়ে বস্তির অবহেলিত মানুষদের মাঝে জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বিস্তার ঘটাচ্ছে। শামীমার আঁকা ছবি দিয়ে জনস্বাস্থ্য সচেতনতার প্রকল্পটি সারা পৃথিবী থেকে আসা 55টি প্রকল্পের মধ্যে দশম স্থান লাভ করে। শামীমা ও ডলি ইউনিসেফের এনভায়রোনমেন্টাল স্যানিটেশন, হাইজিন ও ওয়াটার সাপ্ল্লাই ইন স্ল্লাম এরিয়া প্রজেক্টে পরিবেশ কর্মী হিসেবে কাজ করে। তাদের কাজের স্থান হচ্ছে কুমিল্ল্লার আড়াই হাজার অধিবাসী নিয়ে গড়ে উঠা এক বস্তি। তারা বস্তির ঘরগুলোতে নিয়মিত পরিদর্শন করে সবাইকে ছবির মাধ্যমে উদ্বুদ্ধ করে পরিস্কার পানি পান, নিরাপদ ও পরিচ্ছন্ন পয়:ব্যবস্থা ব্যবহার, খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া ও ময়লা আবর্জনা সরিয়ে মুক্ত পরিবেশ তৈরীর সুফল সম্পর্কে। তাদের এই কাজ বস্তিতে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বাড়িয়েছে যারা সচরাচর এ সম্পর্কে সবচেয়ে বেশী অসচেতন। তারা কিছু টাকা তুলে বস্তির মেয়েদের লেখাপড়ায় সাহায্য জোগায়।

সতেরো বছরের শামীমা আর ডলি কুমিল্ল্লার ছোট বস্তিতে যে দৃস্টান্তমূলক পরিবর্তনের সূচনা করেছে তার জন্য কোটি কোটি টাকার দরকার হয় না, দরকার হয় না আমলাদের ঘনঘন আনাগোণা, দরকার হয় না রাজনৈতিক বক্তৃতা, দরকার হয় না দেশী-বিদেশী কনসালটেন্ট। শুধু দরকার তৃণমূল পর্যায়ে কিছু নিস্বার্থ, নিবেদিত ও স্বতস্ফূর্ত তরুণ-তরুণী যারা পরিবর্তনের প্রজ্জলিত মশাল তুলে দিবে নতুন প্রজন্মের কাছে। যেমনটা শামীমা বলেছে তার সাক্ষাৎকারে, "Now we are small, but when we grow up then we can teach our little brothers and sisters, the younger generation, to understand what is good and what is bad".

যারা মূল প্রতিবেদনটি পড়তে চান: http://tinyurl.com/q6hcc
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×