
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে থমথমে রাত।
সে এক অদ্ভুত নদী, হিজিবিজি তার নাম,
যেখানে থমকে দাঁড়ায় শহরের সব ধুমধাম।
হৃদয়ের এক কোণে, গোপনে যে পথ হারায়,
সেখানেই এই নদী রূপালী মায়াবী ঢেউ ছড়ায়।
অগোছালো যত ভাবনা, আর না-বলা যত গান,
এই নদীর জলে খুঁজে পায় তার নিজস্ব প্রাণ।
তুমি যদি কখনো যেতে চাও , চলমান নদীর হৃদয় ছুঁতে,
ডুব দিও মন-পাহাড়ের শান্ত কোনো আলো-আধাঁরেতে।
(নোট : নদীর ম্যাপ চেয়েছিলো যেজন, বহিছে অশ্রুধারা জেনেছে কজন ? )
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



