সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৭ সকাল ৭:০২
রাজাকার মহীউদ্দনের ডায়েরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমরা কি রাজাকার মহীউদ্দীন চৌধুরীকে চিনি? আমরা কি জানি যুদ্ধাপরাধী গোলাম আযমের মতো তিনিও স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব হারিয়েছেন? বর্তমানে তিনি পাকিস্তানের নাগরিক হিসেবে করাচীতে বসবাস করছেন। সেই রাজাকার মহীউদ্দীন চৌধুরীর ডায়েরী 1998 সালে "সানসেট অ্যাট মিডডে" নামে প্রকাশিত হয় পাকিস্তান থেকে। আমি জালাল ভাইয়ের কাছে কৃতজ্ঞ [লিংক=যঃঃঢ়://িি.িভৎবববিনং.পড়স/ধসৎধবশধংযর/সড়যরঁফফরহ.ফড়প] রাজাকার মহীউদ্দীনের বইটির[/লিংক] বিভিন্ন পৃষ্ঠা থেকে উদ্ধৃতির সংকলন তুলে ধরার জন্য। মহীউদ্দীন চৌধুরীর বইটি মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের কর্মকান্ড তুলে ধরে। তুলে ধরে স্বাধীনতার পরে গোপনে কিভাবে দেশ থেকে পালিয়ে তারা পাকিস্তানে নতুন জীবন শুরু করেছিলেন। স্বদেশ থেকে বিতাড়িত মহীউদ্দীন 1973 সালে করাচী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা শুরু করেন। তার বইতে নোয়াখালী জেলার অনেক রাজাকারের নাম উঠে এসেছে। যুদ্ধাপরাধী হিসেবে বিচারের ঠিক আগ মুহুতের্্ব স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে হয়তো নিজের অজান্তেই ঐতিহাসিক তথ্যগুলো তুলে ধরেছেন বেচারী মহীউদ্দীন। এদেশে যুদ্ধাপরাধী হিসেবে রাজাকার এবং তাদের পুনর্বাসনের কৃতিত্বের জন্য সামরিক নেতা জিয়া ইতিহাসে ক্ষমাহীনভাবে ধিকৃত হবেন সবসময়ই। আমি নিশ্চিত, আগামীতে কোন একদিন যুদ্ধাপরাধের জন্য তাদের বিচারও হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। এদেশের স্বাধীনতার সংগ্রামে রাজাকার ও আলবদর নামক নরাধমদের বিশ্বাসঘাতকতার ইতিহাস নিয়ে যারা স্মৃতিভ্রস্ট, তাদের জন্য "সানসেট অ্যাট মিডডে" বইটি আলোড়ন সৃস্টি করবে। আমরা কিভাবে ভুলে যাই দৈনিক সংগ্রামের প্রাক্তন সম্পাদক ব্যারিস্টার কোরবান আলীকে কোন সামরিক নেতা পুনর্বাসিত করেছে? ড: হাবিবুল্লাহ আর কোরবান আলীর মতো রাজাকাররা বার্মা, ভারত আর নেপাল হয়ে কিভাবে পাকিস্তানে পালিয়েছিলেন, কিভাবে সংগঠিত হয়েছিলেন পাকিস্তানে- তার প্রামান্য তথ্য অকপটে প্রকাশ পেয়েছে এই বইটিতে। দিনের আলোর মতো একটা সত্য বার বার ফিরে আসে, তা হচ্ছে ইতিহাসকে সাময়িকভাবে বিকৃত করা যায়, কিছু মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করা যায়। কিন্তু ইতিহাসের সত্যকে খুব বেশীদিন লুকিয়ে রাখা যায় না। ঐতিহাসিক সত্যের উদ্ভাসিত প্রকাশ দিনের আলোর মতো সমাজের আনাচে কানাচে লুকিয়ে থাকা পুনর্বাসিত নরঘাতক রাজাকারদেরে মুখোশ উন্মোচন করে দেয়। অপেক্ষা শুধু সময়ের যখন মুক্তিযুদ্ধের চেতনা আত্মপরিচিতির একমাএ উৎস হিসেবে স্পন্দিত হবে বাংলাদেশের হূদয়পটে।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সাধু সাবধান!
রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।