সর্বএ সন্ন্ধান চলছে একজন নিরপেক্ষ মানুষের। এটা কি সম্ভব? সবকিছুই বড়ো পক্ষপাতদুস্ট। তার মধ্যে নিরপেক্ষ মানুষ চাই, যার কোন বক্তব্য থাকবে না, মত থাকবে না, ধারণা থাকবে না - এরকম একটা মানুষ সবাই দেখতে চায়। আসলে নিরপেক্ষ শব্দটা বলা সহজ, কাছে-ধারে পাওয়া বড়ই কঠিন। বাসায় শুনেননি, যখন উচ্চস্বরে বলে উঠত, "হঁ্যা, তোমরা তো ছোট মেয়েকে বেশী আদর কর"। কারো প্রতি আদর, যত্ন-আওি আর খাতির বেশী হলে তা হয়ে দাঁড়ায় পক্ষপাতদুস্ট। কি নির্মম নিয়ম-নীতি। তাহলে সমস্যাটা কোথায়?
আমাদের দেশে এখন চলছে নিরপেক্ষ লোকের সন্ধান। কোথায় পাওয়া যাবে একজন নিরপেক্ষ মানুষ? পাওয়া না গেলে বিরাট সমস্যা। কি শ্বাসরুদ্ধকর অবস্থা !! পরিসংখ্যানে অংক কষে সংখ্যা মীন্ পাওয়া যায়, সমাজে পাব কোথায় মাঝামাঝি অবস্থানের একজন মানুষকে? কে ধরবে গনতন্ত্রের হাল দু'দিক সামলে, সবাইকে খুশী করে, সবার দাবী মেনে নিয়ে? এগিয়ে নিবে আমাদেরকে মাঝ পথ দিয়ে। না হলে এদেশের আগামী দিনের উওরন পণবন্দী হয়ে থাকবে। নৈরাজ্য চলবে। সংকট কাটবে না। সমস্যা ঘুচবে না। আন্দোলন বন্ধ হবে না। তাই আগামী পর্বে তা নিয়ে থাকবে আলোচনা। তার নাম, ঠিকানা ও পরিচয় জানার কৌতুহুল আমাদের সবার মাঝেই আছে। নিরপেক্ষতার পোশাক পড়া একজন কি মানুষ না অন্যকিছু? তা কি সম্ভব? তাই সংকোচমুক্ত, শক্তিমান, সাহসী, ও স্পস্টবাদী মানুষ চাই না অন্যকিছু?
"সঙ্কোচের বিহবলতা নিজেরে অপমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মান।
মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো,
নিজেরে করো জয়..."।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




