সরকারের শুভবুদ্ধি:
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেব্রুয়ারীর 16 তারিখের বিবিসি'র ওয়েবপেজে খবরটা দেখে ভাল লাগল। সরকার যখন কোন ভাল কাজ করে, তখন তার সাধুবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তা যে কোন কারণেই হোক সরকার বাংলাদেশের শিপইয়ার্ডে এসবেস্টস-দূষিত ফরাসী জাহাজ এস এস নরওয়েকে বাংলাদেশে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের জনৈক স্ক্র্যাপ ব্যবসায়ী 1250 টন ওজনের এই পরিত্যক্ত জাহাজটি 12 মিলিয়ন ডলার দিয়ে কেনেন। ক্রেতার প্রতিক্রিয়া অতি শীতল। কে জানত, সরকার এভাবে নিষেধ করে দিবেন এই জাহাজটির আগমন? ব্যবসায়ী এই ভদ্রলোক কি জানেন, অ্যাসবেস্টস ক্যান্সারের কারণ। পৃথিবীর গরীব দেশগুলোতে কিছু ব্যবসায়ী আর সরকার এখনো বিপজ্জনক এধরণের পরিত্যক্ত জাহাজ কেনার অনুমতি দেন। কিন্তু এর পরিবেশগত ও মানবিক লোকসানের কথা চিন্তা করেন না। পরিবেশ আন্দোলনকারী গ্রীনপিস, কিছু সচেতন বাঙালী আর সরকারের শুভবোধের কারণে এধরণের বিপজ্জনক জাহাজটি চট্রগ্রামের সীতাকুন্ডে স্ক্র্যাপ হিসেবে আসতে পারল না। এর পরের বার কি হবে কে জানে? চোখ-কান খোলা রাখতে হবে এদেশের পরিবেশবাদীদের আর সাধারণ মানুষদের যাতে পশ্চিমের "জাংক ইয়াডর্" হিসেবে সমুদ্র উপকূল আত্মপ্রকাশ না করতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন