অসম্ভব যখন হয়ে যায় সম্ভব, তখন সম্ভববিষয়গুলো সকল বাস্তবতাকে বাক্সবন্ধ করে অতি নীরবে নির্বাসিত জীবন-যাপন করে। আমাদের প্রাত্যাহিক প্রত্যাশা এরকম বাক্সবন্ধ বাস্তবতায় বাস করতে অনিচ্ছুক। তাই তা মনের বদ্ধ ঘর ভেঙ্গে উঠে আসে লেখনীতে, প্রকাশের স্বাতন্ত্র্যে ও স্বাচ্ছন্দে। নাড়া দেয় আমাদের চেতনাকে। হয়ে উঠি আমরা স্বপ্নদ্রস্টা। নির্মাণ করি উজ্জল ভবিষ্যত নিষ্ঠুর বর্তমানের উপর ভর করে। বাংলাদেশ একমাএ আমার। আশা করি, বাংলাদেশ আপনাদেরও চিন্তার ও কাজের অবিচ্ছেদ্য কেন্দ্রবিন্দু। তাই তো আমার দেশ উদ্ভাসিত সম্ভাবনার এক অখন্ড চিএ ধারণ করে। জীবনান্দ দাশের কবিতার ক'টি লাইন উচ্চারিত হয় আমার দেশজ ভাবনায়:
"তোমরা যেখানে সাধ, চলে যাও - আমি এই বাংলার পারে
র'য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে,
দেখিব খ'য়েরী ডানা শালিখের সন্ধ্যায় হিম হ'য়ে আসে
ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে
নেচে চলে-একবার-দুইবার-তারপর হঠাৎ তাহারে
বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হূদয়ের পাশে;.."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




