ইতিহাসের পাতার দিকে তাকালে এখনও চোখে পড়ে ধর্ম নিয়ে, ভাষা নিয়ে এই জনপদের মানুষের মধ্যে বিভ্রম। এখানে যুক্তি কাজ করে না। আবেগকে অবলম্বন করে মাথা মোটার দল মানুষকে বিভ্রান্তকরেছে। একজন যুক্তিবাদী মানুষ ধার্মিক হতে পারেন, কিন্তু একজন ধর্মান্ধ মানুষ কি যুক্তিবাদী হতে পারেন? পারেন না, বলেই এরা হোঁচট খান। বার বার একে ওকে কাফের আর মুরতাদ বলে ঘোষণা দিয়ে নিজেদের ধর্মহীনতার প্রকাশ করেন।
আমাদের জীবনবোধে ধর্মবোধকে বিচ্ছিন্ন করলে ধর্মের কোন ক্ষতি হয় না। ক্ষতি হয় যাদের ব্যবসা ধর্মকে পুঁজি করে। ভলটেয়ার, রুশো বা হিউম বাংলার মাটিতে আসুন আর না আসুন পশ্চিম যেটা কয়েক শতাব্দী আগেই অতীত করে দিয়েছে সেটা আমাদের পায়ে পায়ে আমাদের বোধিকে বিকলাংগ করে রেখেছে। ধর্মান্ধ শক্তি পশ্চাদপদ করে রেখেছে আমাদের জীবনবোধকে। তাই, তাদেরই মানায় আলোকিত মানুষদেরকে বিদ্রুপ করা। আমাদের জীবনকালে অন্ধকারের জীবরা আলো পা'ক আর না পা'ক তারা পায়ে পায়ে চলে স্মরণ করিয়ে দেয় গন্তব্য এখনও বহুদূর। একুশের চেতনায় আলোকিত জাতি সত্ত্বার কাছে প্রশ্ন প্রদীপের অন্ধকার আর কতোদিন লালন করবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
