somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধাঞ্জলি:

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর দু'দিন পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য প্রভাত ফেরীর ঢল নামবে। দেশ-বিদেশের বাঙ্গালীরা একএিত হবে শোক, শক্তি ও অহংকারের এক অপূর্ব মিলনমেলায়। আজ শ্রদ্ধাঞ্জলি জানাই [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/অফফধ/ঢ়ড়ংঃ/2538]আমার বাবার প্রতি[/লিংক] যিনি একজন ভাষা সৈনিক হিসেবে বায়ান্নোর ছাএ আন্দোলনে যোগ দিয়েছিলেন। না, তিঁনি কোন ছাএনেতা ছিলেন, ছিলেন একজন সাধারণ ছাএ। আর সবার মতো ভাষার জন্য সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে যোগ দিয়েছিলেন। এ নিয়ে তিঁনি গর্বিত।

গর্বিত আমি নিজেও তাঁর জন্য এবং তাঁর মতো আরও হাজারও ছাএ-জনতার কাছে যারা মায়ের ভাষাকে রক্ষা করার জন্য সাহসের সাথে এগিয়ে এসেছিলেন। বাবা এ নিয়ে নিজেকে খুব একটা প্রকাশ করেন না। পএ-পএিকা আর বাংলা একাডেমীর সৌজন্যে তাঁর বেশ ক'টা লেখা বেরিয়েছিল। ভাষা সৈনিক গাজীউল হকের সাথে দু'একবার সেমিনারেও যোগ দিয়েছিলেন স্মৃতিচারণ করার জন্য। ব্যস, এতোটুকু পর্যন্ত। তাঁর প্রচার বিমূখ মনন আমাকে ভীষণভাবে আলোড়িত করে। এক ধরণের সাহস ও শক্তি খুঁজে পাই আমার বয়োবৃদ্ধ বাবার কাছে। যতোদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, ততোদিন বেঁচে থাকবেন আমার বাবা। আজ সকালে তাঁকে জানাই আমার শ্রদ্ধা। শ্রদ্ধা জানাই সকল ভাষা সৈনিকদের প্রতি।

যদি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হয় ভাষা সৈনিকদের আত্মত্যাগকে, তাহলে অবশ্যই একে [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/অফফধ/ঢ়ড়ংঃ/2680] বাৎসরিক আনুষ্ঠানিকতা[/লিংক] থেকে মুক্তি দিতে হবে। তাই আজ প্রণতি জানাই যারা প্রিয় বাংলা ভাষার চর্চা করেন, একে জনপ্রিয় করেন, এর প্রকাশ দিয়ে আমাদের মনন ও বোধিকে আলোকিত করেন । একুশকে যারা প্রতিদিন লালন করেন অন্তরে ও বাইরে বাংলা ভাষার সযত্ন প্রকাশে তারা সবাই আমাদের সময়কালের ভাষা সৈনিক। তাদের জন্যও রইল একডালা শ্রদ্ধাঞ্জলি....
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:২৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×