আমি ভাসছি!!!
১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(ছবি: ডেইলী স্টারের সৌজন্যে)
বাংলার ক্রিকেটাররা অভিনন্দন। অভিনন্দন জানাবার জন্যই এ পোস্ট। গতকাল থেকেই আমি ভাসছি। কেন ভাসছি তা কি মুখে বলা যাবে? যাবে না। আনন্দ প্রকাশের জন্য আমি ভাসছি। অধিক শোকে পাথর হয়, কিন্ত অনেক বেশী আনন্দ হলে কি হয়? হয়তো ভাসে আনন্দের উওাল ঢেউতে। এবারের মার্চে কি আমরা সব অর্গল ভাঙ্গবো? নতুন দিন কি শুরু হলো? আশা নিয়ে বসবাস। আশার স্বপ্নে সত্যি সত্যি ভোরের আলোর পরশ মনকে চাঙ্গা করে দেয়। আজকের আলোকিত বাস্তবতা আমাদের এক সময় স্বপ্নের মতো মনে হতো। তাই স্বপ্ন যখন সত্য হলো তখন তো আনন্দে ভাসবই।
বাংলার বাঘেরা এগিয়ে যাও। আমরা দুর্জয় বীরের দল। অদম্য আমাদের প্রাণশক্তি। কেউ থামাতে পারবে না আমাদের গতি বাঁধ ভাঙ্গা জোয়ারের। বঙ্গবন্ধুর হত্যাকারী মহীউদ্দীন ধরা পড়েছে। ফিরছে দেশের দিকে বিচারের রায় মেনে নিতে। অপরাধীরা তাদের ভাগ্য লিখন পড়তে শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: তাহেরের হত্যাকারী শিবিরের সালেহীর বিরুদ্ধে পুলিশ আনুষ্ঠানিকভাবে চার্জশীট ফাইল করেছে। হঠাৎ করে অনেকগুলো ভাল খবরে আমি ভাসছি। প্রিয় বাংলাদেশ, তুমি আমার মা। তুমি চিরঞ্জীবিনী। কেউ তোমাকে দমাতে পারবে না। তোমার সন্তানরা অদম্য। ধন্য মা, তোমার সন্তান হতে পেরে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন