জাগছে বাংলাদেশ
০১ লা এপ্রিল, ২০০৭ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দারিদ্র, অনুন্নয়ন আর হতাশার মাঝ থেকে বাংলাদেশ জাগছে। দেশ সম্পর্কে কোথাও যখন ইতিবাচক খবর খুঁজে পাই তখন বুকটা আনন্দে ভরে যায়। তখন মনে হয়, হবে, সত্যি এবার হবে। দ্য আর্ট অব চেইনজ ব্লগে বাংলাদেশ নিয়ে লেখাটা খুব ভাল লাগল। দেশী-বিদেশী বিভিন্ন এনজিও দেশে কাজ করছে। তাদের অনেকে দারিদ্র বিমোচনে সাফল্য লাভ করছে। দারিদ্র থেকে প্রাচুর্যের দিকে বাংলাদেশের যাএা নিয়ে লেখাটা খুব অনুপ্রেরণামূলক মনে হলো। দারিদ্র বিমোচনে সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেস্টা একএিত করে হয়তো বাংলাদেশ থেকে দারিদ্র মুছে দেওয়া সম্ভব। এধরণের আত্মবিশ্বাসকে অবলম্বন করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। প্রত্যাশাগুলো যখন হোঁচট খায়, তখন নিরাশ না হয়ে বরং সাহস জুগিয়ে এগিয়ে যাওয়া উচিত।
লিন টুইস্ট বাংলাদেশে হাংগার প্রজেক্টে কাজ করতেন। তার নতুন বই দ্য সউল অব মানি সম্প্রতি প্রকাশিত হয়েছে। খুবই ইনসপিরেশনাল লেখা। দরিদ্র ও হতাশ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও শক্তি খুঁজে বের করে তাকে সুসংহত করে লালন করার মধ্যে বাস করে উওরনের শক্তি। এই ভেংগে পড়া সমাজটাও নতুন করে সাজানো সম্ভব যখন মানুষ তাদের লুকিয়ে থাকা শক্তিকে খুঁজে বের করতে পারবে। সংঘবদ্ধ কিছু মানুষ কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করলো তার বিবরণ শুনলে সত্যি খুব ভাল লাগে। মনের ভেতরের আত্মবিশ্বাস বাড়ে। মনে হয়, পারব। অবশ্যই পারব বাংলাদেশকে নতুনভাবে সাজাতে। পড়ে দেখুন [link|http://carolom.wordpress.com/2007/03/22/from-poverty-to-prosperity-in-bangladesh-using-visualisation-action/|evsjv
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৭ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন