somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালেহীকে বাঁচান (3):

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম, ছুটির দিন একটু বিশ্রাম নিব। তা আর হলো না। পএিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার অন্যতম আসামী শিবির নেতা সালেহীর বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ আনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকালে সাহেব বাজার জিরো পয়েন্টে জামাতে ইসলামী আয়োজিত সমাবেশে জামাত ও শিবির নেতাদের আবেগীয় বক্তৃতায় মনটা খুব খারাপ হয়ে গেল। আহা বেচারী সালেহীর কি দুর্ভোগ? জামাত-শিবির ক্ষমতায় থাকা অবস্থায় এরকম হেনস্থা হতে দেখলে কার না মন খারাপ হয়? তারপরেও আশা করেই বলা যায়, ইসলামী আন্দোলনের এই জোয়ারের সময় সালেহীর অন্যায়টা অবশ্যই পার পেয়ে যাবে। হীরক রাণীর (দু:খিত, হীরক রাজার) দেশে সবই সম্ভব। ভাইয়েরা, আপনারা কেন বুঝেন না যে তাহের হত্যার জন্য যদি সালেহী জড়িতও থাকেন, ইসলামের হুকুমতের জন্য খেদমতের বদৌলতে নিশ্চয়ই তিনি ছোট-খাট এই অপকর্মের জন্য নাজাত পেয়ে যাবেন। কি বলেন মুমীন-মুসলিম ভাইরা?

ভোরের কাগজ আজকের প্রতিবদনে থেকে, "সভায় মহানগর জামাত নেতা আতাউর রহমান বলেন, সালেহীর মতো পবিত্র একটি ছেলেকে খুনের মামলায় জড়ানো হবে আর আমরা জোট নিয়ে বসে থাকবো তা হয় না। জামাত নেতা সিদ্দিক হোসাইনও শিবির নেতা রেজাউল করিম পুলিশকে উদ্দেশ করে বক্তব্যে বলেন, শিবিরের মিছিল-মিটিঙে বাধা সৃষ্টি করতে চাইলে পুলিশের পোশাক খুলে আসতে হবে (**বলুনতো পুলিশের কোন ইজ্জত নাই)। শিবির পুলিশকে ভয় পায় না। আতাউর রহমান রাজশাহীর মেয়রকে উদ্দেশ করে বলেন, আপনি আমাদের এতো বড়ো মসিবতের সময় চুপচাপ বসে রয়েছেন। শিবির নেতা সালেহীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আর আপনি কিছুই করছেন না। শিবিরের ছেলেরাই আপনার ভোটে কাজ করেছে। সামনের দিনেও শিবির ও জামাত আপনার সঙ্গে আছে। আপনি কিছু করুন। নাহলে আমাদের ভাবতে হবে আপনাদের সঙ্গে ভবিষ্যতে থাকা চলবে কি না। জামাত নেতা আরো বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনি শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনাকেও ছাড়া হবে না। আপনি ঢাকায় বসে রাজশাহীর ঘুষখোর পুলিশের কথা শুনে আর অসৎ কিছু পত্রিকার খবর পড়ে শিবির নেতা সালেহীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এটা আপনি খুব অন্যায় করেছেন। জামাতকে বাদ দিয়ে আগামীতে ক্ষমতায় যেতে পারবেন না এটা কি ভেবে দেখেননি। বেকুবের মতো কথা বলেন কেন। পুলিশ কমিশনারকে হুমকি দিয়ে জামাত নেতা বলেন, আপনাকে আমরা ছাড়বো না। আপনি এখনই সাবধান হয়ে যান। শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনাকে আমরা ছাড়বো না"।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×