সারি সারি জনতার সাহসী পদযাএা। তাঁরা দৃপ্তপদে এগোচ্ছে। তারা মুক্ত করতে চায় প্রিয় স্বদেশকে। অকল্পনীয় এক গণজাগরণের গর্বিত ইতিহাস তারা রচনা করতে থাকে। স্বঅধিকারে তারা সোচ্চার আর ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাও আহবানে ঐক্যবদ্ধ হয়ে উঠে বাংলার অদম্য দামাল ছেলেরা, এগিয়ে আসে তারা দৃপ্ত পদে। আজ থেকে 35 বছর আগে মার্চের রক্তঝরা দিনগুলোতে সেই যোদ্ধারা পাকিস্তানী বাহিনী ও তাদের সহযোগী রাজাকার জামাতী চক্রের বিরুদ্ধে গর্জে উঠে অদম্য সাহস বুকে করে, শুরু হয় তাদের সংগ্রামী পদযাএা। তাদের প্রত্যয়ী সেই পদযাএা জন্ম দেয় স্বাধীন বাংলাদেশের। তাই, প্রতিটি মার্চে শোনা যায় সেই সংগ্রামী আর বিপ্ল্লবী ডাক, "এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"। সেই বীর মুক্তিযোদ্ধাদের আমিও আপনাদের সাথে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে যাদের রক্তের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না।
তাই আজ 35 বছর পর অগি্নঝরা মার্চের প্রথম দিনে আমি আপনাদের মুখোমুখি করতে চাই ইতিহাসের পাতার। আজকের প্রজন্ম সেই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রেরণায় আবার উজ্জীবিত হয়ে উঠুক। তাই আমি যোগ করলাম আমার পছন্দের লিংকে এনওয়াইবাংলা ডট কম। স্বাধীনতা সংগ্রামের উজ্জল ইতিহাসকে ধারাবাহিক উপস্থাপনে তাদের উদ্যোগ ও প্রচেস্টা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করেছে। আর গর্বিত করেছে আমাদের সবাইকে যারা বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের এই অন্তরঙ্গ চেতনাকে সঙ্গী করে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৬ রাত ১২:২৭