পুরো সপ্তাহের কাজের পর ছুটির দিন আস্লে হঠাৎ করে সময় থম্কে দাঁড়ায়। কোন কাজ নেই। ছুটির দিনে কোন ছক নেই, নেই কোন তাড়া। কমপক্ষে 2/3 ঘন্টা নিজের একান্তে গান শুনে, কোন কবিতার পাতার উপরে অলসভাবে চোখ বুলিয়ে, ফোন হাতে নিয়ে কাওকে ফোন না করে, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থেকে, চায়ের কাপে চুমুক দিতে দিতে মন থেকে তাড়িয়ে দিতে চাই সকল ভাবনা। তাই আড্ডাকে আজ ছুটি দিতে চাই সকল সিরিয়াস ভাবনা থেকে। আড্ডা আজ হোক একান্ত নিজস্ব গতিতে। এভাবে ছুটির দিন কাটানো আমার খুবই পছন্দ। হাতে কবিতার বই। আমার প্রিয় কবি জীবনান্দ দাশের। এধরণের কাজহীন ধীর ও শ্লথগতিতে চলা সময়ের নিজস্ব ছন্দের মধ্যে মধ্যে আমি খুঁেজ পাই অনেক অনেক আনন্দ। নিজের অজান্তেই আবৃওি করতে থাকি:
"...একজন স্থবির মানুষ দেখ অগ্রসর হয়ে যায়
পথ থেকে পথান্তরে - সময়ের কিনারার থেকে সময়ের
দূরতর অন্ত:স্থলে, - সত্য আছে,
আলো আছে, তবুও সত্যের আবিস্কারে।
আমরা আজকে এই বড় শতকের
মানুষেরা সে-আলোর পরিধির ভিতরে পড়েছি।
আমাদের মৃতু্য হয়ে গেলে এই অনিমেষ আলোর বলয়
মানবীয় সময়কে হূদয়ে সফলকাম সত্য হতে ব'লে
জেগে রবে, জয়, আলোয় সহিষ্ণুতা স্থিরতার জয়"।
(কবি জীবনান্দ দাশ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০