somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌলবাদ প্রতিরোধে সামাজিক শক্তি:

১৪ ই মার্চ, ২০০৬ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মৌলবাদী রাজনীতির বিকাশ ও পৃষ্ঠপোষকতায় প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন ভূমিকা রেখেছে। মৌলবাদের বিষবৃক্ষ আজ দেশকে করছে রক্তাত্ব। নিরীহ শিশু মারা যায় তার ধর্মান্ধ পিতা-মাতার উগ্রআত্মঘাতী বিশ্বাসের কারণে। এটা হচ্ছে ধর্মের নামে ধর্মহীনতা। একেক সময় তা আসে একেক রূপে। 1947 সালে এসেছিল বৃটিশদের তাবেদারীর জন্যে মওদুদীর ভাবনার মাধ্যমে, 71 সালে এসেছিল রাজাকার-আলবদরের রূপ নিয়ে। আর 2005-এ এরা এসেছে আবার রাজনৈতিক মুখোশের আড়ালে। এরা ধ্বংস করে ধর্মবোধ, ছড়ায় ঘৃণা আর ত্রাস। রাজনীতি এদের মাধ্যম। নাম বদল হয়, কিন্তু তন্ত্র-মন্ত্র বদল হয়না।

যারা আমার ডিসেম্বরের 28 তারিখে প্রকাশিত "মৌলবাদ প্রতিরোধে সামাজিক ও রাজনৈতিক এজেন্ডা" পড়েছেন, তারা জানেন যে, মৌলবাদ প্রতিরোধকে রাজনৈতিক বলয়ের বাইরে এনে সামাজিক এজেন্ডাতে রূপ দিতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন যাতে কোন রাজনৈতিক দল আর কখনো মৌলবাদী রাজনীতি পৃষ্ঠপোষকতার সাহস না করে। বাংলাদেশ আর্সেনিক দূষণ প্রতিরোধে সফল হয়েছে প্রতিবেশগত সচেতনতা সার্বজনীনভাবে ছড়িয়ে দেয়ার কারণে। মৌলবাদ হচ্ছে ধর্মীয় আর্সেনিক যা বিষাক্ত করছে আমাদের ধমর্ীয় ও সামাজিক জীবণকে। কলুষিত করছে আমাদের ধর্মবোধকে তা যে রূপে আর মুখোশেই আসুক না কেন। মারা যায় অবোধ শিশু, মারা যায় বিচারপতি, মারা যায় নিরীহ পথচারী, মারা যায় স্বাধীনতাকামী জনতা। সবাই শিকার হয় এই দুর্বোধ্য অথচ সুস্পস্ট মৌলবাদের নৃশংস থাবার কাছে। তারপরেও কিছু মানুষ নিস্পৃহ ও নিরুদ্বিগ্ন থাকতে চায়। নির্বাসন করতে চায় সকল যুক্তিবোধ ও মানবতাবোধকে যৌথভাবে। নীরবে ও নির্লজ্জভাবে লালন করে হিপোক্রেসীকে ।

তাই আমার প্রিয় লেখক আবু জাফর শামসুদ্দীনের লেখা (1988) থেকে তুলে দিতে চাই হিপোক্রেসীর সংজ্ঞা। "মনে হয়েছিল, 1971 সালের ভয়াবহ অভিজ্ঞতার ফলে বুঝিবা বাংলাদেশের মানুষ সম্পূর্ণ মোহমুক্ত হয়েছে: (ধর্মান্ধ) কল্পনাকে যুক্তির কস্টিপাথরে যাচাই করে পদক্ষেপ করতে শিখেছে। কিন্তু আমাদের অনুমান ভুল প্রতিপন্ন হয়েছে। বাংলাদেশের উপর এখনও ওর্গানাইজড্ হিপোক্রেসীর আধিপত্য চলছে। বিদ্বান, বুদ্ধিজীবি, বিদগ্ধ প্রভৃতি ভূষণে ভূষিত আমাদের ন্যায় ব্যক্তিরাও এই ওর্গানাইজড্ হিপোক্রেসীর সঙ্গে শ্রেণীগত লালসা পূরণার্থে কখনও প্রত্যক্ষভাবে কখনও পরোক্ষভাবে সহযোগিতা করছি। তবুও আমি আশাবাদী। পরিণামে যুক্তির জয় হবেই..."। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাঁর বক্তব্য অমোঘ সত্য। তাই আবেগ নয়, যুক্তির আশ্রয় দিয়ে মৌলবাদী ধর্মান্ধ চক্রকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হবে ওর্গানাইজড্ হিপোক্রেসীকে। মৌলবাদবিরোধী ভাবনার সামাজিকীকরণে এগিয়ে আসতে হবে সবাইকে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৬ সকাল ৭:৪৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×