somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্মমাবৃত

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার শৈশব মোটেও সুখকর ছিলো না।জন্মানোর কিছুদিন পর দেখি মা বলল,

-আমি, বাথ্রুম করে আসতেছি, তুই এখানে চুপটি করে বসে থাক।

আমি বসে থাকলাম।ডিসেম্বর মাস শীতকাল।ভোর ৪ টায় বসায় রেখে চলে গেলো মা।আমি রাস্তার পাশে বসে অপেক্ষা করতে লাগলাম।এক ঘন্টা হয়ে গেলো(সম্ভবত এক ঘন্টা, কারন ঘড়ি ছিলো না)মা'র আসার নাম নাই।
দুইঘন্টা হতে চলল।একসময় আর থাকতে না পেরে, শীতে আর ক্ষুধায় 'মা 'মা ' বলে চেঁচাতে থাকলাম।
পৃথিবীর প্রথম অভিজ্ঞতা, বাথ্রুম করতে মানুষের দুই ঘন্টা লাগে!বাবাকে জন্মের পর থেকেই দেখিনি আমি।সম্ভবত অন্য কোন বউয়ের সাথে চলে গেছে,কারন মায়ের সামনে বাবা বলে চেঁচালেই মা ধমক দিতো।আমি ছোট্ট পিচ্চি তাই ভ্যাঁ ভ্যাঁ করে কাদতাম।আর আজ আবার মা চলে গেলো।মা কি তাহোলে বাবার মতো করল?চলে গেলো?কি হবে তাহোলে আমার?আমি এই এইটুক্কু বাচ্চা এতিম থাকব?এইসব কথা ভেবে আবারও ভ্যাঁ ভ্যাঁ করে চেঁচাতে লাগলাম।একসময় দেখি একজন বলে উঠল,

-কিরে চেচাস কেন?ঘুমোতে দিবি না নাকি?যা ভাগ।

আমার আরও কান্না পেয়ে গেলো, আমি কিছুক্ষন ভ্যাক ভ্যাক করে আগুন্তুকের দিকে তাকিয়ে থেকে আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাদতে লাগলাম।বিরক্তে আগন্তুকটা অন্যদিকে চলে গেলো।

-আমার কান্না কি কেও শুনতে পাচ্ছে না?কেও কি আমাকে একটুকু জায়গায় দিবে না এই শীতে?আমার মাও বা কই?কোন দায়িত্ব নেই?আমি এতটুকু বাচ্চা তার কোন খেয়াল নাই?

এইসময় দেখলাম একটা মানুষ আমার দিকে তাকিয়ে আছে,আমার কান্না শুনে আমার জাতের লোকেরা না তাকালেও এই বয়সন্ধিকালে পদার্পন করা ছেলেটা ঠিকই আমার আর্তনাদ শুনে চলে এসেছে!ছেলেটা তার মাকে বলল,

-মা দেখ, বিড়ালের বাচ্চাটা শীতে চেচাচ্ছে।আমরা নিয়ে যায়?

-না।একদম না(রেগে উঠল ছেলেটার মা)চুপ চাপ বাড়ি চল।।

ছেলেটা চলে গেলো।।

কিছুক্ষন পর আমার মা টলতে টলতে ফিরে এল।

দুইঘন্টা।এই সময়টার মধ্যেই আমি চিনে গেছি পৃথিবীকে।এখানে জন্মানো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে।এখানে নিজেদের না থাকলে কেও কারর না।এমনকিও মা ও না।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×