আজ শপিং কমপ্লেক্সের গেটে আমাদের একটা দল দাড়িয়েছিল মিথিলার জন্য সাহায্য বক্স হাতে।। অনেক শ্রেনী এবং পেশার মানুষের যাওয়া আসা ছিল ওখানে, কেউ ছিল গাড়ি থেকে নামা কোর্ট প্যান্ট পরা, কেউ ছিল পায়ে হেঁটে ব্যাংকে আসা বৃদ্ধ, অল্প বয়সী তরুন-তরুনী, শপীং এ আসা মধ্যবয়স্কা, চুল দাড়ী আলা ধার্মিক।।
অনেকেই হেল্প করছিল, অনেকেই ব্যাপারটা এরিয়ে চলে যাচ্ছিল।। বেশ কিছু কোর্ট প্যান্ট পরা আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এই শ্রেনীরি কিছু মানুষ কথা এরিয়ে সোজা গেট ধরে গাড়িতে উঠে যাচ্ছিল।। স্যাড বাট ট্রু আমাদের চুল দাড়ী আলা সো কলড ধার্মিকদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছিল মাত্র হাতে গোনা দু'জন।। যেখানে, কমপক্ষে ৫০-৬০ জন মত এমন ব্যাক্তির দেখা পেয়েছি আজ।।(কাউকে হেয় করার জন্য বলি নাই কথাটা।। যা দেখলাম শুধু তাই লিখেছি)
এরপর আসল তিনারা, তৃতীয় লিঙ্গের কিছু মানুষ।। যাদের আমরা "হিজরা" বলে সম্বোধন করে থাকি।। আমি ইনাদের আচরণেয়াগে থেকেই একটু ভয় পায়।। তাছাড়া তাদের চাহনি দেখে কেমন জেন লাগছিল।। তো আমি কিছু বলতে পারছিলাম না উনাদের।। আমার পাশে নাঈম অন্য এক আঙ্কেল কে বলছিল সাহায্যের জন্য।। আমাকে অবাক করে দিয়ে এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোর মধ্যে থেকে দু'জন এগিয়ে এসে তাদের স্বাধ্যমত সাহায্য করে গেলেন! যেখানে সমাজের উচুস্তরের মানুষরাও এই মানবিক ব্যাপারটাকে এরিয়ে চলে গিয়েছিল!
নিজের কাছেই একটু লজ্জা লাগছে এরপর থেকে, ছোটবেলা থেকেই এদের কি না কি ভাবতাম, অথচ এরাই তো আমাদের মুখোশধারী মানুষগুলার থেকে শতগুণে ভালো।। উই শুড রেসপেক্ট দেম।। সমাজের অন্যান্য মানুষগুলার থেকে এরা অবশ্যই ভিন্ন, কেননা এদের মাঝে যে মানবিক গুণ গুলো আছে সেটা আমাদের অনেকের মাঝেই নায়।। এরপর থেকে এদের নিয়ে কিছু বলার আগে অন্তত দশবার ভেবে নেব।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

