প্রিয়তমেষূ ,
ভুল জিনিসটা অতিপ্রিয় অপপ্রচারের মত প্রিয়।। ঠিক তোমার মত।। তুমিও একটা ভুল ব্যাতীত অন্য কিছু ছিলে কিনা জানা নেই।। ভুল ভাঙ্গার দৃশ্যটা হতে পারত কল্পনাতীত জঘন্য।। কিন্তু, ভুল করে খুব সাধারণ ভাবে সমাপ্তি টেনেছিলে।। আমি মনে মনে এমন একটা কিছুর জন্য প্রস্তুতি নিয়েই রেখেছিলাম তাই হয়ত।। শেষ হওয়ার পর যেটা অবশিষ্ঠ ছিল, ওটাকে ভুল করে শ্রদ্ধাবোধ বলে এখনো সম্বধোন করি মাঝে মাঝে।।
ভুল করে জানতে ইচ্ছা করছে, কেমন আছো তুমি? কিন্তু সংবিদ্ধ সতর্কীকরণ এর কাছে আমি বারবার পরাজিত।। তাছড়া, ভুলটা দু'জনের মধ্যে সীমাবদ্ধ নেই।। অনেক শাখা প্রশাখা ছড়িয়ে অনেক শুভাকাঙ্খি, বন্ধু, শত্রু, সমালোচক অনেকেই যুক্ত হয়েছে ভুল করে।।
আমার ইচ্ছেমৃত্যু নতুন কিছু নয়।। ছেলেবেলার স্বভাব বলতে পারো।। তবে এবার ভুল করেই হোক না কেন, আমাকে নিষিদ্ধ সীল লাগান বস্তুটার প্রতি অনীহা প্রদর্শনে বাদ্ধ হতেই হবে।।
সবকটা ভুলের ক্ষমাপ্রার্থী আমাকে ভুল করে ক্ষমা করো।। ভালো থেক।।
ইতি,
চাপা অভিমান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

