somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদবুদ ব্রহ্মাণ্ড

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু লিখতে ইচ্ছা করে, তাই ব্লগ লিখি। এখনো প্রথম পাতায় এক্সেস পাইনি বলে তেমন পাঠকও জোটে না। জানি না আদৌ কেউ এসব পড়ে কিনা। হয়তো যে ১৩ বার পঠিত দেখায়, সবগুলো আমি-ই। কিন্তু তা-ও লিখি, কারণ লিখতে ভাল লাগে। এটা অনেকটা সাদা ভাত খাওয়ার মত। সামনে তরকারি নিয়ে কেউ সাদা ভাত খেয়ে পেট ভরায় না। কিন্তু খাবার আগে দু'চার সেকেন্ড সাদা ভাত চিবুতে মন্দ লাগে না। একটা অবসেসিভ বিহেভিয়র বলা যায়। লিখলেও তেমন বোধ হয়। একটা ঘোরের মধ্যে লিখে যাই। সময়ের দিশা থাকে না। হয়তো রাত ১১ তা বাজে, দু'টোও হতে পারে, কেয়ার করি না। রাতকে নিয়ে কোন গভীর পরিকল্পনা নেই। শুধু পার করছি।




আজকে মহাকাশ, পৃথিবী, বিগ ব্যাং এসব নিয়ে ভাবছিলাম। বড় বড় বিষয়, ছোট ছোট চিন্তা। আমার ধারণা এই ব্যাপারগুলো নিয়ে মানুষ, মানে গণমানুষ খুব কম জানে। কারণ এখানে অনেক গভীর উপলব্ধির ব্যাপার আছে। কমন সেন্স দিয়ে বোঝাটা কষ্ট। তার উপর বিগ ব্যাং নামটা একটা মিসনোমার। মহাবিশ্বের শুরুতে আদৌ কোন বিস্ফোরণ ঘটেনি, ওটা একটা ক্যাচি টার্ম মাত্র। কিন্তু মানুষ ওটাকেই আপন করে নিয়েছে, বুঝতে সহজ, উপলব্ধি করতে সহজ। মহাবিশ্ব সৃষ্টির মত বিশাল একটা ব্যাপার, ব্যাং দিয়ে শুরু না হলে কেমন করে হয়? তাই মানুষ ভুল করে। বলে পৃথিবী-গ্রহমন্ডলী-অনন্তনক্ষত্রবীথি সব মটর দানার মত একটা ছোট বস্তুতে সংকুচিত হয়ে ছিল। তারপর ব্যাং! সব ছড়িয়ে গেল চারদিকে! তাতো না, আমরা যাকে চারদিক বলছি, তাও যে সিঁটিয়ে ছিল সেই মটর দানার ভেতরেই! স্থান, কাল, সব সংকুচিত হয়ে ছিল এক বিন্দুতে। হঠাৎ (এই হঠাৎ কথাটাও একটা লুজ টার্ম, যখন সময়ই নেই, তখন হঠাৎ মানে কি?) প্রসারণ শুরু হল। স্থান বাড়তে শুরু করলো। সেটা আবার কি? কে জানে। বুঝি না এসব। উইকিতে পড়তে গেলে শুরুর প্যারা পড়ে মাথা ধরে যায়। আর এগুনো হয় না।




রিচার্ড ফাইনম্যানের নাম শুনি বহুদিন ধরে। একজন উইটি, জ্ঞানী লোক। ভাল ব্যাঞ্জো বাজাতেন জানি, তার কয়েকটা কোট বলে দিতে পারি গড়গড় করে, কিন্তু ভদ্রলোক ঠিক কী নিয়ে কাজ করেছেন জানিনা। বোধহয় পড়েছিলামও কোথাও, বুঝিনি নিশ্চয়। তার একটা লেকচার সিরিজ না কি আছে, খুব পপুলার। পড়ে দেখতে পারলে ভাল হত, কিন্তু কোন আগ্রহ পাচ্ছি না। এই ফাইন ভদ্রলোকের নাম নেওয়ার কারণ হচ্ছে, তার একটা কোট আবছা আবছাভাবে মাথায় ঘুরছে। যে, নিচেও প্রচুর জায়গা ফাঁকা পড়ে রয়েছে। নিচে বলতে তিনি বোঝাচ্ছেন, ক্ষুদ্র ডাইমেনশনে, আণবিক জগতের গলি ঘুপচিতে। মানুষ এখন সেইসব ফাঁকা জায়গায় হানা দিচ্ছে। ন্যানোটেকের জয়জয়কার। এই আণবিক জগত যেন আরেক মহাবিশ্ব। হঠাৎ মনে হল, এমন কি হতে পারে না যে আমরা এমনি কোন বৃহত্তর এক জগতের অতিপারমাণবিক পর্যায়ের এক ছোট্ট ফাঁকা জায়গায় বেড়ে উঠছি আমাদের চাঁদ-সূর্য গ্রহতারা নিয়ে? হয়তো আমাদের এই বিশাল সময় আমাদের বৃহত্তর জগতের এক নিমেষ! হায়, জীবন কত ছোট, ভাবতে গেলে নিজের জন্য করুণা হয়।



আচ্ছা, ব্রহ্মাণ্ড কথাটার রুট কি? ব্রহ্মা + অণ্ড? ইয়াক।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×