somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝলকে ঝলকে বৃষ্টি ভাসে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টিভেজা রাত্রির অনুভূতি!!!
আমায় আজও রোমন্থন করায়!

এক ফকফকা ঝকঝকা দিনে আমার কর্ণকোঠায় লাগাব বলে ভাল একখানা টাটকা হেডফোন পাচ্ছিলাম না; সেই অভিপ্রায় নিয়ে স্বকীয় বসুন্ধরা ত্যাগ করলাম।
মিরপুরের এক নম্বর! মানুষের যান্ত্রিক জীবনের শুরু থেকে শেষ;সবকিছুর বাহুল্য সাক্ষাৎ এখানে মেলবে নানা রঙচঙে!
বের হলাম সন্ধ্যার মহা আগমনের মোটামুটি পূর্বে। ছোট্ট যান্ত্রিক ভ্রমণ আর অল্প কিছু পায়ে চলা পথ, অবশেষে হাতের নাগালে ঢাকা মিরপুর-১। আলোয় মাখামাখি এক যান্ত্রিক কানন! যেন কাঞ্চন-আলোর সমারোহে উজ্জ্বল কোনো সোনার শহর! ব্যস্ত নামক শব্দটা যেখানে সবার সঙ্গী হয়ে চলে। কর্মচঞ্চল নগরের মানুষগুলি ব্যস্তবাগীশ হয়ে এখানে আসে। আমি অবশ্য এটার একটা ব্যতিক্রম নামও দিয়েছি: "ব্যস্তপুর"! খুবই যুক্তিসংগত একটি নাম। যাহোক, আমি আমার আবশ্যকতা মেটালাম।

ফিরছি পথে রিমঝিম বৃষ্টি!!!
ঝরঝর করে ঝরছে! অভিমানিনী মেঘের গায়ে কে যেন ছুঁয়ে দিয়েছে! আর অমনি গোস্বা ক্রোধ ঢালা শুরু করেছে। তবে আমার মতো প্রকৃতিপ্রেমীর কাছে আকাশের এই রোষিত রূপ বড়ই মায়াময়ী লাগে!
জানি না কতক্ষণ ঝরবে এই বৃষ্টিজল। প্রকৃতি যেন অবিরাম কেঁদে চলেছে। ভেজা প্রকৃতির ধাওয়া খেয়ে মানুষ হুড়মুড়িয়ে গাড়িতে গিয়ে বসছে। প্রকৃতির জলপ্রবাহ আমাকেও ছুঁয়ে দিল। মনে অনিচ্ছা নিয়েই দ্রতপদে একটা লেগুনায় গিয়ে ওঠলাম!

ছোট্ট বাহনটাতে বসে আছি, বৃষ্টির শব্দ কানে বাজছে, দেহমনে তরঙ্গ তুলছে এই সুরধ্বনি। যে শব্দধ্বনি লিখে প্রকাশ করার ভাষা আমার জানা নেই! এক ধরনের ছন্দবদ্ধ শব্দ; যা আমার মনে কেমন এক শিহরণ তৈরি করেছে! কেমন হত! যদি এই মধুরব শোনতে শোনতে জীবনের সকালটা বিকেলের দিকে গড়িয়ে দিতে পারতাম! কিন্তু সকল ইচ্ছে বাসনাগুলো যে পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে না; এই চিরসত্য বাণী পাষাণী হৃদয় নিয়ে আমার সমুখে এখন হাজিরি দিয়ে গেল! জিন্দেগির স্বভাবজাত সীমাবদ্ধতাও খুব সরলভাবে তার সঙ্গ দিল!
তবু আমার জন্যে এ রিমঝিম প্রতিধ্বনিই দীপ্ত শান্তনা।

বৃষ্টি পড়লেই ঢাকা সিটির চেহারাটা কেমন বদলে যায়! গাড়ির ভেতর বসে অপরূপ লাগছিল এই বৃষ্টিস্নাত শহরটা! চোখের সামনে শত সহস্র বৃষ্টিকণাগুলো পিচঢালা পথে পড়ে পড়ে লাফাচ্ছিল! যেন আনন্দ খেলায় মেতে উঠছিল।
রঙভরা শহরে রঙহীন এই বৃষ্টি অপার্থিব লাগছিল আমার কাছে! এই সময়ে রোড ডিভাইডারে আকাশমুখী স্ট্রিট লাইটগুলোর হালকা আলো এক রোমাঞ্চকর দৃশ্যের অবতারণ ঘটালো! মনে হচ্ছিল পুরো ধরণিটা ভেজা-জ্যোৎস্নার জলে ভিজছে!

বৃষ্টির পানি কেটে কেটে গাড়ি চলছিল। পথের ছোট্ট এই জলসমুদ্রে চলন্ত গাড়িগুলো ঢেউ তুলে তুলে যাচ্ছিল।
বৃষ্টিপথেই নেমে পড়লাম। আকাশ ভেঙে পড়া মেঘরস ভেজাতে শুরু করল। দেহের সহিত আমার অনুভূতিও সিক্ত হলো!
এক মুহূর্ত মনে হলো থেমে যাই, কিন্তু থামলাম না;
এই বৃষ্টি আজ আমি গায়ে মাখবো
বর্ণহীন এই বৃষ্টিতে রঙিন হয়ে ফিরবো আজ
,
তাই করলাম



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×