somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুমা! অভ্রভেদী প্রাণস্পন্দ!

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনও প্রাণে বাজছে! আমার দেহ দিল মন মধুরতায় ছেয়ে আছে!
কাল জুমার দিন ছিল!
সাত দিনের সর্বোত্তম দিন এটা!
এ দিন মুসলমানের শিরায় শিরায়, রক্তপ্রবাহে অজাগতিক এক দীপ্ত অনিন্দ্য আকাশচুম্বী উপলব্ধি বিচরণ করে! প্রভাতের দেখা না পেতেই জুমার আগমনী সংবাদ এসে উঁকি দেয়! এ দিনের আবহাওয়ায় সোনার সৌরভ ছল ছল করে! অনুভূতির তাজা গন্ধে ঘুম আসে না এ দিন! এ সৌরভ! এ উপলব্ধির চূড়া সীমা সপ্ত আকাশে প্রোথিত! এ উপলব্ধির সমুখে নতশির সর্ব সৃষ্টি!

জুমাবারের জবানবন্দি লিখছি....
শুক্রবার! আজ ঘুমের ডোরটা অনেক সময় করে খুলেছে। নিদ্রাবাবুর বিদায়ের পর থেকে জুমার আবহ মনে একের পর এক পবিত্র এক আবেশ তৈরি করে চলেছে! চারদিকে জুমার আমেজ! সবার অন্তরে জুমায় যাওয়ার আমোদ! চারপাশে শুধু জুমা আর জুমা ভাসছে! জুমার নামাজের ক্ষণিক পূর্বে মসজিদ পানে রওনা দিই। সভ্য আর পরিচ্ছন্ন পরিচ্ছেদ গায়ে শত শত জুমা পাগল মুসলমান মসজিদ প্রাঙ্গনে গিজগিজ করছে!মসজিদ লোকে লোকারণ্য! তিল ঠাঁই নেই! সঙ্গে ছিল সম্মানিত এক বড় ভাই। দু সিঁড়ির মাঝখানটায় ফাঁকা মেঝেতে দুই কাতারের পেছনের কাতারে দাঁড়ালেন তিনি! আমি ওনাকে পাশ কেটে উপরে চলে যাই। অনেক পরিশ্রমে বল খরচ করে পেছনের কাতারে ঢুকে গেলাম! জড়সড়ো কাঁচুমাচু হয়ে নামাজ পড়ে শেষ করলাম! জুমার এই আমেজ আমার মনে দাগ কেটেছে, কী বলব আমি! ভাষা নেই প্রকাশ করার মতো! মুসল্লিদের দেখে লাগছিল যেন একজনে অপরজনার ঘাড়ে চড়ে নামাজ শেষ করতে চায়! ঈদের আমেজটাও এমনই হয়! এ দিনটাও তো সাপ্তাহিক ঈদ! এ দিনে ঈদের উপস্থিতি চোখে পড়ে!

নামাজ শেষে আমার অনুভূতি ছিল আমি যেন পৃথিবী জয় করে ফেলেছি! হিমালয় পর্বত আমার তরে তুচ্ছ কোনো পাত্র! সাইক্লোন আর বিধ্বংসীগুলো খোলা মাঠে উদিত শর!
জুমাকে বিদায় জানিয়ে ফিরে এলাম। কিন্তু এলে কী হবে! জুমা ফুরিয়েছে; জুমাবার তো এখনো ফুরোয়নি!

এই মোহনীয় আবেশকে সঙ্গী করে সারাটা দিন কেটে গেল!
হৃদয়ে এখন নতুন এক জুমাবারের প্রতীক্ষা....

-
আফফান কান্দুরী
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×