somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মগর্বের মহাস্লোগান

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজনকে বলতে চাই—
এ ধূলিকণার উদ্যান মাড়াতে মাড়াতে
নিস্তেজ হয়ে আসা দেহবলে
কিছুটা সমান্তরালে
ভাবুকের নিদর্শন নিয়ে।
আমি তাকে সম্বোধন করতে চাই—
উষ্ণতা আর করকার মৃদু এ অনুভবতায়,
ছায়াছাওয়া দালান-তলাগুলো পার হয়ে হয়ে,
অগুনতি প্রহরের অতীতে দাঁড়িয়ে-
দ্বৈত ইতিহাসের জন্মক্ষণে

সেই একজনকেই বলছি!
যদি তুমি শোনতে পাও—
আজো সেই সাজপোশাকে,
নয়া আনকোরা কেনা তোমারই সমুক্ষে,
অদ্যাপি আমার দেহ-চাম আছে বেষ্টন করে।
তোমার স্মরণকে টেনে টেনে এনে ঘেঁষছে আমার গা'য়!
মিথ্যে বলছি না— মহাকালের ঘূর্ণন যত বেগ পায় তুমি ততই নিগূঢ় যাচ্ছো মিশে—
আমার দেহমন জুড়ে,
গোলাপের পাপড়ির ন্যায় শান্ত কোমল সৌরভে

সত্যি বলছি, শোন!
তোমার সঙ্গহীনতা প্রাণোচ্ছ্বাস কেড়ে নেয়
নিরবধি মর্মজ্বালা হয়ে দীর্ণ করে হৃৎপিণ্ড।
নিঃশ্বাসের রন্ধ্রে রন্ধ্রে; আমার
মগজের কোষে কোষে শান্তনিবাস তোমার।
তোমার বিস্মৃতি সে এক অজাগতিক
হেলায় মাতা কোনো কল্পনাতীত।

আম্মিজান!
প্রভাতের সূর্যাপেক্ষা অতিমাত্রায় ঝলসে ওঠা মানবী তুমি।
নিশিথে দিবসে রোজ প্রভাতে গোধূলির রক্তিমে তোমার স্মরণে
দিলের চিরহরিৎ পুষ্পগুলো ঝরে
ঝরঝর অপরিস্ফুটে জমিনের বুকে।
দরাজশূন্য জমিন নির্দ্বিধ তা শোষে

জননী হে! তোমায়ই গাইছি আমি
তুমি আছো চিত্তে
ধমনিজালে
শিরা উপশিরায়
তুমি থাকবে—
শ্বসন স্থীর হবার আগপ্রহরেও।
তুমিই সেই একজন
আত্মগর্বের মহাস্লোগান!

-
আফফান







সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×