somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপন মানুষেরা এখন প্রফেশনাল

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপন মানুষটা হবে আপনের মত। যার সাথে মন খুলে কথা বলা যাবে। চিন্তা করা লাগবেনা, কি না জানি ভাববে। নাকের পানি মোছার সময় বলতে হবে না, এক্সকিউজ মি। আপন মানুষটা স্যুট বুট পরে সামনে এসে দাড়ালেও আনায়াসেই বলা যাবে, '' তোমাকে এমন বোকা বোকা লাগছে কেন? দাড়াও দেখি একটা ছবি তুলে রাখি।'' আপন মানুষের সেই বোকা বোকা ছবি মোবাইলের ওয়ালপেপার হয়ে থাকে।

আপন মানুষের সামনে ভাব নিয়ে প্রাইওরিটি বজায় রাখা লাগে না। কারন প্রাইওরিটি আছে বলেই মানুষটা আপন। অন্যায় করলে ভয় হয়না অনুশোচনা হয়। দোষ স্বীকার করতে লজ্জা লাগে না, ছোট হওয়ার ভয় থাকে না। আপন সম্পর্কগুলো হয় ইগো বিহীন। মান অভিমানের পালাগুলো হয় নেহাতই ঠুনকো। এক দুইবার সরি বললেই ভেঙ্গে যায়।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার সময় মনে মনে অনেক কঠিন কঠিন কথা জমে। মানুষটা সামনে আসলে কথাগুলি এলোমেলো হয়ে যায়। রাগ পানি হয়ে যায়। রাগ ঠিকমত দেখাতে না পারায় তখন নিজের ওপরেই বিরক্ত লাগে।

মানুষটার হয়তো নীল পছন্দ। শাড়ির দোকানে গেলে তখন প্রিয় লাল রঙটা ফ্যাকাসে লাগে। পড়তে না জানলেও জবড়জং করে শাড়ি পেচিয়ে ছবি তোলার ব্যর্থ চেষ্টা শুধু সেই মানুষটার জন্য। খারাপ রেজুলেশনের ঘোলা ছবিগুলো দেখে হয়ত মুগ্ধ গলায় প্রশংসা করবে। নিজেকে তখন আয়নায় আরও একবার দেখতে ইচ্ছে হয়। কোন এক অবসর বিকেলে সেই ছবিগুলো দেখে হাসি পায়।

আপন মানুষটাকে বোঝার জন্য থিসিস করা লাগে না। মুখের দিকে তাকিয়ে খোলা বইয়ের মত পড়া যায়। কারন আপন মানুষটা নিজেকে মেকি ভাবের আড়ালে আড়াল করে রাখে না। যা কিছু ভালো যা কিছু মন্দ সব মিলিয়েই আপন মানুষ।

বর্তমান সম্পর্কগুলিতে আপন মানুষের সঙ্কট প্রকট। সম্পর্ক গুলো স্মার্টনেস খোঁজে। অভিমানী চোখের পানিতে লেপটে যাওয়া কাজলের মর্ম বোঝে না। হয় আমার ইগো, নয় তোমার ইগো নয়তো দুইজনের ইগো। হয় আমার কথা তোমার শুনতে হবে, নয় তোমার কথায় আমি চলব কেন ইত্যাদি। কথা কাটাকাটি প্রথম বাক্য থেকে তৃতীয় বাক্যে গড়ালেই ব্রেকাপ। বিয়ে গুলো তিন বছর এমনকি তিন মাসও টেকে না।

এই যুগে ফীল বোঝার টাইম নাই। এখনকার সম্পর্কে 'স্যাক্রিফাইস' খুবই ব্যাকডেটেড ওয়ার্ড। প্রফেশনাল হতে হবে। ইগো ধরে রাখার প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে। হ্যাভ টু কিপ পেস উইথ ডেভেলপমেন্ট। এখন সম্পর্কের খুনসুটিগুলোর নতুন নাম পেইন। কেউ পেইন ক্যারি করতে রাজি না। কারন হাতের কাছেই পেইন কিলার আছে। ''ব্রেকাপ।''
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×