somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ ক্রিয়ার প্রতিক্রিয়া শীর্ষক প্রবন্ধ

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( লেখিকা অবিবাহিত। সুতরাং অভিজ্ঞতার ব্যাপারে প্রশ্ন করা নিষেধ। এটি সম্পূর্ণ জরিপ ভিত্তিক লেখা। )
.
পুরুষের ক্ষেত্রে
ব্যাচেলর থাকতে প্রতি পদে পদে বউয়ের অভাব বোধ হয়। যখন একটানা আলুভর্তা কিংবা ডিমভাজি কিংবা মেসের বুয়ার খেতাব প্রাপ্ত রান্না খেতে খেতে জিহ্বায় আস্তর পড়ে যায় তখন যুবকের দিবাস্বপ্নে ভাসে একজন সুশ্রী রমণী, রান্না করা চমৎকার কিছু সুখাদ্য সঙ্গে মিষ্টি হাসি। তখন বাজার করার ঘোর দুঃস্বপ্ন মন থেকে হাজার মাইল দূরে থাকে। যখন যুবকের সাথে বিবাহ নামক ক্রিয়ার যোগ হয় তখন সেই দুঃস্বপ্নেরা প্রতিক্রিয়া হয়ে কানের চারিপাশে অসহ্য গোলাযোগ সৃষ্টি করে।
.
ময়লা কাপড়গুলো নানাবিধ উপায়ে পড়ার পর বাধ্য হয়ে একসময় যখন ধুইতে হয়, কিংবা বিনা মশারিতে ঘুমিয়ে মশার উপর্যুপুরি কামড় সহ্যের সীমা লঙ্ঘন করে তখন বউ চাইয়া বাপের নিকট চিঠি লিখতে মন চায়। বউ পাইবার প্রতিক্রিয়া হিসেবে এই কাজগুলি একসময় তাকেই করিতে হবে আগে জানলে মশার কামড়েই বরং যুবকের সুখনিদ্রা হইত।
.
আত্মীয়স্বজনের শপিং ব্যাগ বহন করা কিংবা ভাব লইবার জন্য যুবক যখন শপিং মলে ঘোরাঘুরি করে সেই মুহূর্তে কোন এক মায়াবিনী তার সামনে পড়ে যায়। কাজল টানা চোখ ঘুরিয়ে মিষ্টি হাসি হেসে সে তার বরের সঙ্গে হেঁটে যায়। যুবকের বুকে তখন বউয়ের হাহাকার। দিবাস্বপ্নে সে এক মায়াবিনীর কথাই ভাবে। যে তার হাত ধরে ঘোরাঘুরি করবে। মিষ্টি হাসি হেসে নানান বায়না করবে। দিবাস্বপ্নের ঘোরে সেই মুহূর্তে মায়াবিনীর পাশের অসহায় লোকটি যুবকের চোখে পড়ে না। অতঃপর যুবকের আকুল প্রার্থনায় বিরক্ত হইয়া সৃষ্টিকর্তা তার বিবাহ ক্রিয়া ঘটাইয়া দেন। নে যুবক, ভালো থাকিতে চাইলি না এইবার বোঝ মজা। ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে যুবক তখন শপিং আতঙ্কে ভুগিয়া মরে।
.
এইভাবে প্রতি পদে পদে যুবক বউ পাইবার পার্শ্বপ্রতিক্রিয়া হাড়ে হাড়ে উপলব্ধি করে।

মেয়েদের ক্ষেত্রে
.
বর হিসেবে মেয়েরা রাজপুত্র ব্যতীত কিছু কল্পনাই করতে পারে না। যেই রাজপুত্র স্বভাবের দিক থেকে হবে কিছুটা আলাদীনের দৈত্য টাইপ। যাকে বলা মাত্র সমস্ত ইচ্ছা পূরণ হবে। কল্পনাবিলাসী মেয়েরা কল্পনাই করতে পারে না তার সেই সপ্নের দৈত্য থুক্কু রাজপুত্র একসময় মনিমুক্তার বদলে বাজারের শ্রেষ্ঠ পচা মাছ এনে হাজির করবে। ভাবতেই পারেনা শপিঙ্গের মত আনন্দদায়ক ব্যাপারে তার রাজ্যের অনীহা থাকবে। ভাবতেই পারেনা তাকে আলু বললে সে পটল নিয়ে হাজির হবে। ভাবতেই পারে না সেই রাজপুত্র যুদ্ধ দূরে থাক নিজে নিজে চাও বানিয়ে খেতে পারবে না।
.
রূপকথায় রাজকন্যা পাইবার জন্য রাজপুত্রকে যুদ্ধ জয় করতে হইত। বাস্তবে একজন অপদার্থ যুবককে রাজপুত্র হিসেবে তৈয়ার করার জন্য মেয়েদের বিষম খাটিতে হয়। কিন্তু যুবক রাজপুত্রতো হয়ই না বরং দিন দিন বিবাহ ক্রিয়ার প্রতক্রিয়ায় আরও বেশি অপদার্থ হইতে থাকে।
.
বিঃ দ্রঃ এটি একটি সার্বজনীন লেখা। ঘটনাচক্রে কারো সঙ্গে মিলে গেলে লেখক কিছু জানবেন না। তবে যুবক যুবতীরা হতাশ হইবেন না। সব ঘটনারই ব্যতিক্রম আছে। ভাগ্য সহায় হইলে আপনারা ব্যতিক্রমের কবলে পড়ে যেতে পারেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×