somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং একাকী আমি

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার আমার বোনদের সাথে আমার ঝামেলা যাচ্ছিল। ওদের ওপর আমি প্রচণ্ড রেগে গেছি। আমার অতিমাত্রায় রাগের বহিঃপ্রকাশ হল বাক স্থিতি অর্থাৎ কথা বলা বন্ধ। চুপচাপ থাকলে একসময় আমার রাগ কমে যায়। কিন্তু সেবার আমি বাক স্থিতি পদ্ধতিতেও রাগ কমাতে পারলাম না। আমার বদ বোনগুলি ক্রমাগত আমাকে উত্যক্ত করছে। ক্লাসে গিয়েও মন বসাতে পারছি না। সহজ অঙ্কগুলো গুবলেট হয়ে যাচ্ছে। সারের লেকচার মাথার ওপর দিয়ে যাচ্ছে আর আমি ভেতরে ভাবছি কি করে এই বদগুলিকে শায়েস্তা করা যায় ! রাতে বাসায় ঝড় তুললাম। কিন্তু অবাক কাণ্ড এরা মুখে মুখে তর্ক করছে ! এতো সাহস পেল কোথায় ? যখন দেখি মা এদের পক্ষ নিচ্ছে তখন রাগে দিক্বিদিক জ্ঞান শুন্য হয়ে গেলাম। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে না খেয়েই কোচিঙে গেলাম।
-
কোচিং থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে বেল দিচ্ছি। খুলছে না। দুই মিনিট, পাঁচ মিনিট আর থাকতে পারছি না। আমি রাগে কাপছি এমন সময় দরজা খোলা হল, আমি কিছু বলার আগেই তিন বোন আমার ওপর ঝাপিয়ে পড়ল।
'' হ্যাপি বার্থ ডে টু ইয়ু বরাপু'' ঘর টর সাজিয়ে হুলুস্থুল অবস্থা। সেঝ জল রঙে এতো চমৎকার একটা ব্যানার করেছে দেখে আমার চোখে পানি এসে গেলো। তিনজনে মিলে কেকও জোগাড় করেছে একটা। ফ্যামিলি ক্লাউন মেঝ অনবরত হাসির কথা বলছে। মেঝ সেঝ যৌথভাবে একটা গিফট কিনেছে। ছোট ওদের সাথে যোগ দেয় নি। তার ধারনা যৌথ গিফটে তার প্রাধান্য ভালোভাবে প্রকাশ পাবে না। তাই সে তার টিফিনের পয়সা বাচিয়ে এবং আব্বুর কাছ থেকে ধার করে আমার জন্য আলাদা গিফট কিনেছে। মা এইসব পছন্দ করেন না। কিন্তু দুপুরে আমার পছন্দের খাবার রান্না হল। তিনি চেহারায় গাম্ভীর্য ফুটিয়ে বললেন, এসব কিন্তু এমনিই রান্না হয়েছে। আব্বু জন্মদিন উপলক্ষে ছোটর ধার মওকুফ করার ঘোষণা দিলেন। যদিও প্রতিবারই করেন। ছোটর টাকা চাইতে অত্যন্ত লজ্জা লাগে বলে সে ধার হিসেবে নেয়। উল্লেখ্য ছোট ক্লাস থ্রিতে পড়ে। সারা দিন মাইলসের জন্মদিন গানটা সহ আমার পছন্দের গানগুলি বাজল। আরও অনেক কাণ্ড।
ভালোবাসার তীব্রতায় কিছুক্ষন পরপর চোখে পানি আসে। আমার লৌহ কঠিন রাগ বাষ্প হয়ে উড়ে গেলো। পড়ে জেনেছি সারপ্রাইজটা মজবুত করার জন্য প্লানিং করেই আমাকে রাগানো। ছোটরও কি নিখুঁত অভিনয় ছিল, আমি কিচ্ছু বুঝতে পারিনি।
-
এতো গেলো একবারের কথা। প্রতি বছরই আমার জন্য একটা না একটা সারপ্রাইজ থাকে। এবং প্রত্যেকটাই ব্যতিক্রম। বন্ধু বান্ধব মহলও কিছু না কিছু করে। মোবাইলে বেশ কিছু এস এম এস আসে।ফেসবুকের কথা বাদ দিচ্ছি কারন সেখানে নোটিফিকেশন দিয়ে মনে করিয়ে দেয়ার একটা ব্যাপার থাকে। সারা বছরেও একদিন কথা হয় না এমন অনেকের কাছ থেকেও জন্মদিনের শুভেচ্ছা পাই। জীবনের প্রতি গভীর ভালোলাগা কাজ করে। নিখাদ ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাই। পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ করি।
-
কিন্তু গতকাল আমি কাউকে কোন সারপ্রাইজ দেয়ার সুযোগ দেই নি। দূরে থাকি বলে সম্ভব হয়েছে। কারো সাথে কোন যোগাযোগ করিনি। ফোন ফেসবুক সবকিছু বন্ধ। একা কাটিয়েছি। একটা ব্যাপার বোঝার চেষ্টা করেছি, আমার প্রিয়জনরা কাছে না থাকলে আমার কেমন লাগবে ? কি বুঝেছি সেটা বোঝানোর জন্য একটা ডাঙ্গায় তোলা মাছের কথা বলতে পারি। যেটা প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় স্থির হয়ে যায়। কিন্তু কোন শব্দ হয় না।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×