(প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, তবু শান্তি পাবে না, শান্তি পাবে না)
ভালোবাসাহীন নারীরা হলুদ ঘাস
ভালোবাসাহীন পুরুষেরা দীর্ঘঃশ্বাস
পৃথিবীতে এখন ভালোবাসার স্থুল মহামারী
বরণ করোনি, ভালো। হরণও করো না নারী।
আগুন জ্বেলো না প্রেমিকের শুকনো ক্ষতে,
সংসার হয়না দুজনের পৃথক রথে।
ভালোবাসাহীন নদীরা মরুভূমি
ভালোবাসাহীন "আমি" হয়ে যাই "তুমি"।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



