কাকতাড়ুয়ার কষ্ট দারুণ
১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুকের মাঝে ক্ষুব্ধ রোষে খুন করেছি কত কথা!
কেউ জানেনা, জানে কেবল কৃষ্ণপক্ষের নির্জনতা।
যতটা পথ হেটে গেছি, পথ বেড়েছে ঠিক ততটা
ভালোবাসার অভিযোগে- কষ্ট দেবে আর কতটা?
আমার গেছে আমি জানি, গেলে কেমন কষ্ট লাগে
ঠিক কতটা কষ্ট পেলে নদীর বুকে ভাটা জাগে!
বদ্ধ কামনায় দম বন্ধ, দু আঙ্গুলের সাদা ধোয়ায়
মন হাটেনা এখন কোন লাল কিশোরীর আলতো ছোয়ায়।
কাস্তে কোদাল জং ধরেছে পলি মাটির গন্ধ শুকে
শরবিদ্ধ একটা শালিক খুব নীরবে মরছে ধুকে।
দিন দুপুরে আততায়ী সূর্যটাকে করেছে খুন
ধানের ক্ষেতে বান ঢুকেছে কাকতাড়ুয়ার কষ্ট দারুণ!
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন