somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেবক কেন নিপীড়ক অথবা গণশত্রু ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুরুতে পুলিশের প্রভূ ছিল বৃটিশরা (যারা এ বাহিনী তৈরী করেছে) এর পর পাকিরা এখন আওয়ামী জোট আর বিএনপি জোট । আজ সাতকানিয়ায় যে পুলিশ শিবির প্রতিরুধ করতে গিয়ে শিবিরের গুলিতে (?) মরার পথে অতীতে সে একই পুলিশ বহুবার ছাত্রলীগ প্রতিরুধ করতে গিয়ে ছাত্রলীগের বন্দুকের নিশানা হয়েছে । আগামীতেও এটি চক্রাকারে হতে থাকবে । কেননা বাংলাদেশের পুলিশ বাহিনী সৃষ্টির গোঁড়ায় গলদ রয়েছে একে যদি সংশোধন করা না হয় তাহলে যেই কদু সেই লাউই থাকবে । অর্থাত্‍ এদেশের পুলিশ বাহিনীকে সেবার মানসিকতা সম্পন্ন করে তৈরী করা হয়নি । বরং একে তৈরী করা হয়েছেই মূলত একটি ভীতিকর বাহিনী হিসেবে যারা প্রভূর স্বার্থ রক্ষার জন্য লাঠিয়ালের ভূমিকা পালন করবে জনমানুষের সেবার জন্য পাহারাদারের কর্তব্য নয় ।
তাই কাঁদা ছুড়াছুড়ি আর একে অন্যকে গালাগালি থেকে কোন সমাধান আসবেনা বরং সমাধান হচ্ছে ঘৃণ্য রাজনৈতিক কতৃত্বকামী কালো হাতের নিয়ন্ত্রণ থেকে পুলিশকে মুক্ত করে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে দেয়া ।
পুলিশ যে আইনের আলোকে পরিচালিত হয় তা সামাজ্যবাদী বৃটিশ কতৃক ১৮৬৩ সালে প্রণীত ২০১৩ সালে যা অচল । কিন্তু এটি এখনও বাতিল না করে ঘষামাজার মাধ্যমে চালানো হচ্ছে শুধু মাত্র ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যকে সামনে রেখে । ফলে পুলিশ জনগনের সেবক না হয়ে বরং উত্‍পীড়কে পরিণত হয়েছে । যার দরুণ পুলিশ গণমানুষের বন্ধু হতে পারেনি ।
যে এক্টের লক্ষ্যই ছিল বৃটিশ সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখা যা স্বাধীন রাষ্ট্র ও আমাদের জাতীয় স্বার্থের সম্পূর্ণ বিরুধী হওয়া সত্ত্বে এখনও কি করে বলবত থাকে তা এক অশ্চর্যের বিষয় ।
যতদূর জানা যায় বিগত মইন-ফখরের আমলে আইজিপি নূর মোহাম্মদের প্রচেষ্টায় এক্টটি সংশোধনের একটি পদক্ষেপ নেয়া হয় যা শুধু অনুমোদনের বাকি ছিল কিন্তু কতৃত্বকামী অদৃশ্য আঙ্গুলের ইশারায় তা আর আলোর মুখ দেখেনি অথচ এক্টটির সংশোধন খুব জরুরী ।
প্রচলিত পুলিশ এক্টটি বাতিল করে অথবা দ্রুত সংশোধন করে স্বাধীন রাষ্ট্র ও জাতিস্বত্তার উপযোগী একটি পুলিশ এক্ট তৈরীর পাশাপাশি পুলিশের জন্য সুযোগ সুবিধা উত্তরোত্তর বৃদ্ধি করা ছাড়া কাংখিত পুলিশী সেবা পাওয়া অসম্ভব । তাই আসুন একে অপরকে দোষারুপ না করে গোঁড়ায় হাত দেই । অর্থাত্‍ স্বাধীন রাষ্ট্র ও জাতিসত্তার উপযোগী একটি পুলিশ এক্ট তৈরীর জন্য আওয়াজ তুলি এবং সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করি
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা তারেক ওরফে খাল তারেক ...

লিখেছেন অপলক , ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:০১

খাম্বা তারেক ওরফে খাল তারেক ওরফে কার্ড বাবা... তারপর হবে বন্যা বাবা। কিন্তু কেন এই ভবিষ্যৎবানী?

পানি সবসময় উঁচু থেকে নিচু জায়গায় গড়িয়ে যায়। বাংলাদেশের বিশাল বিশাল নদীগুলাে মানব সৃষ্ট কারনে... ...বাকিটুকু পড়ুন

সাগরের তলদেশে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির ‘মালবাহী ট্রেন’! সামনে কি আসছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সুপার এল নিনো?

লিখেছেন জিয়া চৌধুরী, ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:৫৯

পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু নাটকের মঞ্চ এখন প্রশান্ত মহাসাগরের গভীরে।

সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে উষ্ণ পানির এক বিশাল ঢেউ, যাকে বিজ্ঞানীরা বলেন “কেলভিন ওয়েভ” (Kelvin Wave)। এর দৈর্ঘ্য প্রায়... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×