somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুনেন: এক শিক্ষকের করুণ অভিজ্ঞতার কথা!

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(লখাটা লিটন চন্দ্র ভৌমিকের ফেইসবুক স্ট্যাটাস থেকে)

তখন সবেমাত্র মাস্টার্স দিয়ে বের হলাম।
অর্জিত জ্ঞান ছটফট করছে; নতুন সার্টিফিকেট জ্বলমল করছে; শরীরের রক্ত টগবগ করছে।

শিক্ষকতা পেশার প্রতি তুমুল আকর্ষণ থেকে নগরীর একটি কলেজে অর্থনীতি পড়ানোর জন্য জয়েন করলাম।
১৫ দিন পর প্রথম ক্লাস নিতে হবে; অবিরাম প্রস্তুতি; বাথরুমে, ক্লাসরুমে, মেসে, বারান্দায় রাস্তায় ডেমো ক্লাস নিচ্ছি। নেট ঘাঁটছি, বারাকাত, আনু মুহাম্মদ, অমর্ত্য সেন, আকবর আলি খানের বই শেষ করছি।

প্রথম ক্লাসে বাজিমাৎ করতে হবে; কাঁপিয়ে দিতে হবে।
মুখস্ত করতে লাগলাম- মুক্তবাজার থেকে কাঁচা বাজার, ঐতিহাসিক অর্থনীতি থেকে আন্ত্রজাতিক অর্থনীতি, অর্থনীতির ইতিহাস থেকে অর্থনীতির সর্বনাশ, অ্যাডাম স্মিথ থেকে পল ক্রুগম্যান... ...

প্রথম ক্লাস; শুরু করলাম... অ্যাডাম স্মিথ দিয়ে, কোন কোন দেশ কার উপনিবেশ ছিল; কিভাবে কিছু দেশ ধনী হল। অর্থনীতির সাথে কিভাবে রাজনীতি, সমাজ রিলেটেড ...

হুট করে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে- স্যার কি সব উল্টাপাল্টা পড়াচ্ছেন?
কিছুই সিলেবাসে নাই।
সবেমাত্র আমি কৈটিল্লের অর্থশাস্ত্র আর অ্যাডাম স্মিথের The Wealth of Nations এ ঢুকলাম; তারা আমাকে নামিয়ে আনলো সিলেবাসে।
যাই হোক সিলেবাস নিলাম। প্রথম চ্যাপ্টার হল- অর্থনীতি কি? তার প্রকারভেদ?

আবার শুরু করলাম। কে কি বলেছে অর্থনীতি নিয়ে; কেন অর্থনীতি পড়া দরকার। শুরু করলাম- সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, ইসলামী, মিশ্র অর্থনীতি। শুরু করলাম তাদের বিস্তারিত বর্ণনা।
হুট করে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলে- স্যার, এগুলার খালি সংজ্ঞা আসে। আজাইরা কথা আসে না।
যাইহোক প্রথমদিন শেষ করলাম।

দ্বিতীয় দিন ক্লাসে ঢুকলাম। সিলেবাস নিলাম। শুরু করলাম- বাজার; একচেটিয়া বাজারের সংজ্ঞা পড়ালাম; তারপর একচেটিয়া বাজারের কুফল, সীমাবদ্ধতা পড়াতে লাগলাম।
হুট করে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে গেছে। [আমি ভাবছি আগ্রহ নিয়ে কোন প্রশ্ন করবে]
কিন্তু বলে- স্যার, একচেটিয়া বাজারের কুফল-সুফল কোনবছর আসে নাই। পড়াইয়েন না।
স্যার চাহিদা-যোগান পড়ান; ফাইভ স্টার, ইম্পরটেন্ট। যোগানরেখা কিভাবে চাহিদারেখাকে টাচ করে; এইটাও ইম্পরটেন্ট; ফোরস্টার। বাজেটরেখা একটু কমকরে পড়ান, ওয়ানস্টার।

এরপর থেকে ভাবলাম- না স্টার যুক্ত প্রশ্নগুলোই ভালো করে পড়াবো। সেখানেই কারিজমা দেখাতে হবে।
এরপর ফাইভস্টারযুক্ত একটা প্রশ্ন নিলাম- 'বাংলাদেশের অর্থনীতি আলোচনা করো'। একসপ্তাহ পর ক্লাস। শুরু করলাম 'বাংলাদেশের অর্থনীতি' নিয়ে বেধড়ক পড়াশুনা। বাংলাদেশের গার্মেন্টস, কৃষি, শিল্প, রেমিটান্স। গ্যাস, তেল, খনিজসম্পদ, নদী, সমুদ্র...। তার বাণিজ্য, লেনদেন, আমদানী-রপ্তানী, বাজেট...
দারুণ একটা ক্লাস নেবো; একদম সেমিনারের মত। আমি উত্তেজিত, উৎফুল্ল, শিহরিত, মুখরিত।

তারপর ক্লাসে ঢুকলাম; বললাম- প্রিয় ছাত্রছাত্রী আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো।
'বাংলাদেশের অর্থনীতি'। এই বলে আমি শুরু করলাম- বাংলাদেশের অর্থনীতি মুলত...
হুট করে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে গেছে। [আমি ভাবলাম দেশের অর্থনীতি নিয়ে বোধহয় মারাত্মক কৌতূহল, প্রশ্ন করবে]
দাঁড়িয়ে বলে- স্যার এইটা গতবছর আসছে। সাথে সাথে অনেকেই- স্যার, গতবছর আসলে প্রধানমন্ত্রী চাইলেও এই বছর আর আসবেনা।
আমি বললাম- সমস্যা কি? আবার পড়। এইটাতো জানা দরকার। বাংলাদেশে থাকবে আর বাংলাদেশের অর্থনীতি জানবে না।

একটা বলে- স্যার, বেশী জানলে মাথা জ্যাম হইয়া যায়।
আরেকটা বলে- আজইরা পড়ি কি লাভ !!
আরেক হারামজাদা কয়- গতবার বেশীপড়ে ফেল করছি স্যার!!

এই হল আমাদের শিক্ষাব্যবস্থার হাল।

তারপর... তারপর... শচীন টেন্ডুলকার যেমন ক্রিকেট থেকে অবসর নিল; আমিও শিক্ষকতা থেকে অবসর নিলাম ।।তখন সবেমাত্র মাস্টার্স দিয়ে বের হলাম।

তারপর... তারপর... শচীন টেন্ডুলকার যেমন ক্রিকেট থেকে অবসর নিল; আমিও শিক্ষকতা থেকে অবসর নিলাম ।।
১৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১

-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×