গতকাল আমি একটা গাড়ি পেয়ে ছিলাম। হঠাৎ এক জন ফোন করে বলল: লটারিতে আপনার ফোন নম্বর গাড়ি জিতেছে। ভদ্রলোকের কথা শেষ হবার আগেই আমি উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম: তাই নাকি, আমার যে খুশি খুশি লাগছে। অপর প্রান্ত থেকে লোকটা বলল: তবে আপনাকে কিছু নিয়ম রক্ষা করেই গাড়িটা নিতে হবে।
-নিয়মের কথা পরে, আগে আমার কিছু প্রশ্নে জবাব দেন।
- জি, বলুন।
- গাড়িটার চাকা আছে তো?
- কি বেকুবের মতো কথা! চাকা ছাড়া গাড়ি হয় কেমনে?
- আচ্ছা গাড়িটার কী রং?
- আপনে যে রং পছন্দ করবেন, সেই রঙের গাড়ি দেওয়া হবে।
- ধন্যবাদ, গাড়িতে কজন বসা যায়?
- ড্রাইবার বাদ দিয়ে চারজন। এবার আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম: ভাই তাহলে গাড়িটা আর নিব না, আপনার গাড়িতে বসা যায় চারজন অথচ আমরা মানুষ দুইজন। আর দুইজন পাব কই? আমার না শোনার সাথে সাথে অপর প্রান- থেকে: শালার পুত টের পাইছে বলে ফোনটা রেখে দিল। আমি গাড়ি নিতে রাজি হলাম না বলে গালি দিল, এমন ভাল মানুষও দেশে আছে। সত্যিই দেশটা ডিজিটাল হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




