somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা! ‘জীবন এত ছোট ক্যানে’

২১ শে মে, ২০১৮ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পায়ের কাছে একটা লাশ। খুন হয়েছে তিন চার ঘন্টা আগে। তরতাজা ডেডবডি। মানুষের শরীরের নোনতা একটা গন্ধ নাকে লাগলো। শরীরী অমন গন্ধটা ওই লাশের না তো!

মধ্য রাত। জলভরা মেঘে তুমুল বৃষ্টি। সড়কের পাশ থেকে লাশটিকে টেনে আনা হয়েছে একটা বন্ধ টং দোকানের সামনে। ডেডবডির খুটিনাটি পর্যবেক্ষণে ব্যস্ত ক্রাইম সিনের সদস্যরা।

লাশটি ঘিরে তিনদিক খোলা টিনের চালার নিচে আমরা জড়োসড়ো হয়ে আছি। এতটুকু যায়গায় লাশটিই বেশি স্থান দখল করে আছে। বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছি আমরা।

প্রচণ্ড শব্দে খুব কাছে কোথাও বজ্রপাত হলো। এক লহমায় এত আলো! ভয়ে আমরা আরও জড়োসড়ো হয়ে গেলাম। কি অবাক! বজ্রপাতের ভয়ে আমরা লাশের আরও কাছে যাচ্ছি। আমি পরেছি উভয় সংকটে। আমার দুটোতেই ভয়।

এতটুকু যায়গায় আমরা কতজন? চট করে গুনে ফেললাম। সিআইডি ক্রাইম সিনের সাত জন, আমরা সাংবাদকর্মী চারজন। ____মোট ১১জনের যায়গা হওয়া সত্যি টাফ।

আশ্চর্য! আমি ডেডবডির হিসেব করিনি। ডেডবডিটি কি হিসেবের বাইরে! তাই যদি না হবে আমি ১২জন গুনলাম না কেন! তিন ঘণ্টা আগের তরতজা মানুষটা এর মধ্যে হিসেবের বাইরে চলে গেলো!

লোকটির পকেটে মানিব্যাগ। ফোল্ডিং মানিব্যাগ ওল্টাতেই তার মেয়ের ছবি। স্কুল ড্রেস পরা মেয়েটি খিল খিল করে হাসছে। হৃদয় ছোঁয়া স্টোরি করতে সাংবাদিকদের এমন ভিজুয়াল দরকার। পুলিশ অফিসারটি বোধহয় সেটি জানেন। বললেন, ভাই ছবি নেন। হয়তো দুই তিনবার বলেছেন। আমি শুনেছি শেষবার। কিছু একটা ভাবছিলাম হয়তো। বিব্রত ভঙ্গিতে ক্যামেরাপারসনকে ছবি নিতে বলে, বাইরে এসে দাঁড়ালাম।

বৃষ্টি কমে এসেছে। হিসেবের বাইরে যাওয়া মানুষটি কি দেখতে পাচ্ছে তার মৃত্যু দিনে কত তুমুল বৃষ্টি হয়ে গেলো! সে কি কখনো জানতে পেরেছিলো, হিসেবের বাইরে যাওয়া কত সহজ! একটু আগে যে বজ্রপাতটি হলো খুব সহজে ওটা আমাকেও হিসেবের বাইরে ফেলতে পারতো!

আকাশের দিকে তাকিয়ে মেঘ বোঝার চেষ্টা করছি। হঠাৎ আবারও তুমুল শব্দে বজ্রপাত। না, এবার আর ভয় পাইনি। সৃষ্টিকর্তা কাউকে হিসেবের বাইরে ফেলতে চাইলে এতটুকু সময়ও দেবেন না। এমনকি ভয় পাওয়ার সময়ও না।

ধাক্কা খেয়ে দু’টো মেঘই ভেঙে গেছে। তাই বজ্রপাতের সাথে সাথে আবার তুমুল বৃষ্টি! আমার ভিজতে ইচ্ছে করছে। তারাশংকর বোধহয় কানে কানে বলে গেলেন- ‘ভেজ। জীবন অনেক ছোট।’

আহা! ‘জীবন এত ছোট ক্যানে’।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৮ রাত ১২:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×