আমি মরে গেছি। ঈশ্বর আমাকে নরকে পাঠানোর নির্দেশ দিলেন। আমি অনুনয় করে বললাম, এইটা কেমন বিচার। ঢাকায় আমি যে কষ্টের জীবন পার করে এসেছি তারপরও আমার স্বর্গে যাওয়ার সৌভাগ্য হবে না?
ঈশ্বর বললেন, ওরে গাধা বাংলাদেশে বাস করার পর তোর কাছে নরককেই স্বর্গ মনে হবে।
আমি দ্রুত ব্যাগ গুছিয়ে অপরাধী গান গাইতে গাইতে নরকের পথে হাঁটা শুরু করলাম।
পেছন থেকে ঈশ্বর বললেন, হেঁটে যাচ্ছিস কেনো, বাস আছে তো! আমি কইলাম, দরকার নাই। বাংলাদেশে বাস করার পর আমার কাছে বাস ড্রাইভারদের জল্লাদ মনে হয়।
এই কথা শুইনা বাসের ভেতর থেকে কে জানি হো হো করে হাসা শুরু করলো। আমি উঁকি দিয়ে দেখি ড্রাইভার সাহেব হাসতেছে। ঈশ্বর কইলেন, 'ওর হাসিটাই হইলো মুশকিল।'
আমার লোকটারে চেনা চেনা মনে হইলো। এমন মোছওয়ালা লোক কই জানি দেখছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


