******আবার ও সবার দৃষ্টি আর্কষণ করছি ******
গত ০৬ ই আগস্ট, ২০১৫ তে আমি একটা পোস্ট দিয়ে ছিলাম "প্রতারণার তালিকায় আর একটা নাম নতুন সংযোজন হল "বিকাশ" শিরোনামে। পোস্ট টা অনেকে পড়েছেন আবার হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে।
যারা কষ্ট করে পড়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর যাদের চোখ এড়িয়ে গেছে তাদের সবার আবার ও দৃষ্টি আর্কষণ করার চেষ্টা করছি।
আবার ও বলতে চাই প্রতারণাক গণ যেন হাত ধুয়ে সাধারণ মানুষের পিছে লেগেছে, কিভাবে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায় অতি সহজে আর বোকা বানিয়ে। আর এই কাজ তারা করতে চাই সহানুভুতির তকমা লাগিয়ে।
গতকাল আমাদের প্রিয় সহ-ব্লগার ও শ্রদ্ধেয় ছড়াকার প্রামানিক ভাইয়ের সাথে এমন হতে গিয়ে ও হতে পারেনি শুধু মাত্র তার বুদ্ধিমত্তার কারনে। গতকাল দুপুরে কোন এক ব্যাক্তি সেই গতানুগতিক কথা বলে প্রামানিক ভাইয়ের কাছে টাকা চাই বিকাশের মাধ্যাম দিয়ে। প্রথমে প্রামানিক ভাইয়ে ও মনে হয়েছিল সে সত্যি বলছে। কিন্তু পরে তার মনে পড়েছে আমার পোস্টার কথা। তাই প্রামানিক ভাই বুদ্ধি করে বলে সেই প্রতারক যে এলাকার নাম বলেছে সেই এলাকায় তার ছোট ভাই দারোগা, আর টাকা তার কাছে থেকে নিতে। ব্যাস বেরিয়ে এলো আসল চেহারা। প্রতারক এই ছুতা - ঐ ছুতা দিয়ে মোবাইলের লাইন কেটে দ্যায়।
সেই একই দিনে প্রামানিক ভাইয়ে দুই অফিস সহকর্মী এই একই জালে পড়ে আর এর মধ্যে একজন সেই ফাঁদে পা দিয়ে মাথা চাপড়ে দিন পার করেছে। আর একজন সচেতনতার সাথে যাচায় করে ভুল তথ্য দেখে টাকা পাঠানো থেকে বিরত থাকে।
ভাবনার ব্যাপার হল, যেহেতু একই দিনে পরিচিতর গণ্ডির মধ্যে তিনজন পেলা্ম,এই প্রতারণার কবলে পড়া। তাই মনে হচ্ছে ব্যাপার টা মহামারি আকারে ধারণ করছে।
তাই নিজে সচতনে হোন, অন্য কে সচতনে হতে সাহায্য করুন। একটু সচতনতোয় আপনাকে বাঁচিয়ে দেবে সকল বিপদ থেকে।
সাথে আর ও বলতে চাই "বিকাশে লেনদেন করার আগে ভাল করে যাচায় করে তবে লেনদেন করুন। শুধু মাত্র SMS দেখে কাওকে টাকা পাঠাবনে না। দরকার হলে *247# press করে balance দেখে নিতে পারেন আরও যদি কোন সংশয় থাকে তবে অবশ্যয় বিকাশের কাস্টমার কেয়ারে কল করে সংশয় দূর করুন যত ব্যস্ত থাকুন না আপনি।"
আমার সেই পোস্টের লিংক : প্রতারণার তালিকায় আর একটা নাম নতুন সংযোজন হল "বিকাশ" Click This Link
প্রামানিক ভাইয়ে পোস্টের লিংক : "অভিনব প্রতারণা এবং ধন্যবাদ ব্লগার অর্বাচীন পথিক" Click This Link
আমার Facebook Page : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

