বোধঃ আমার তোমার
আজম মাহমুদ
কি গভীর কষ্টে অক্ষর গুলো শব্দ
এবং শব্দরা কবিতা হয়ে উঠে-
তুমি বুঝবে না। এ কেবল কবিরায় বোঝে।
বরং তুমি বোঝ-
কি সহজে একটা সমতল ভূ-খন্ডে
দুটো পাহাড় গজিয়ে উঠে, বেড়ে উঠে,
অনেক ক্ষেত্রে বলতে পারো-জেগে উঠে!
আরও বোঝ-
বয়সের দোষে কিভাবে মাঝে মাঝে
তুমি হয়ে উঠো সীমাময় অপবিত্র!
আমি যখন কবিতার শরীর কেটে কেটে
জীবনের সাধ খুঁজি তখন তোমার বোঝে
থাকে তা কেবল নিস্ফল।
অতপর তুমি বোঝ-
ভীতি উপভোগের কৌশল কত সোজা!
ফলে হৃদয়ে ভরে না তোমার কখনও
ভরে উঠে মাঝে মাঝে দৃশ্যমান শরীর শুধু!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



