ফ্লাশব্যাক
আজম মাহমুদ
যখন তোমাকে ভালোবেসেছিলাম
বুঝতেই পারিনি তুমি কে এবং কি
তখনও বয়সের বিষাক্ত কীটগুলো
ঠিক নড়ে চড়ে উঠেনি পুরোটা মাথায়।
আজ নিজেই থমকে যাই,
কোন পর্বত চূঁড়ায় উঠেছিলাম!
আজ নিজেই স্তদ্ধ হয়ে যায়
কোন সাগরে ঝড়ের রাতে ভাসিয়েছিলাম
আমার ছোট্ট পানসি নাও!
আজ নিজেই বিস্ময়ে কেঁপে উঠি
কোন মরুভূমি পাড়ি দিতে চেয়েছিলাম
সাথে নিয়ে অর্থমসক জল!
আজ এই নিথর দিনে এটাও বুঝতে পারি
এই দিনের দূরন্ত যৌবন আমাকে
দিয়েছিল এভারেষ্ট জয়ের অকৃত্রিম স্বপ্ন আর সাহস
তারপর ক্রমশ বাড়তে থাকলো আমার ওজন,
মনের গহীনে লুকিয়ে থাকা স্বার্থরা কিলবিল
করে উঠলো, প্রতিটি কোষে ঘর বাঁধলো ওরা
তারপর...
আর নেই সেই এভারেষ্ট জয়ের স্বপ্ন কিংবা সাহস
আর নেই তুমি, আমার পাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



