somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জন্য আজ একটি বিশেষ দিন।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্য আজ একটি বিশেষ দিন। একটু পিছনে ফিরে যাই- বাংলার ইবই এর অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য মনে হয়েছিলো গত ১লা বৈশাখ ১৪২০ (১৪ এপ্রিল ২০১৩) তারিখে প্রকাশিত শব্দরূপ কবিতা সংকলনটির কাজ। জিনাত জাহান খান আপুর সম্পাদনায় এই দুরহ কাজে হাত নেয়ার আগ পর্যন্ত আমি রীতিমতো সংকিত ছিলাম। কারণ দেশের ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে অনেক নামী-দামী কবিদের কবিতাসহ পুরো বইটি ডিজাইন ও ইবুক তৈরীর কাজটি আমাকেই করতে হয়েছিলো। টোকন ঠাকুর, মজনু শাহ্‌, মুজিব মেহদী, সরদার ফারুক, তুহিন দাস, সজল সমুদ্র, ফয়সল অভি, আল- ইমরান সিদ্দিকী, হিজল জোবায়ের, বিধান সাহা, সৌমিত্র চক্রবর্তী, ফয়সাল আদনান, রুদ্র হক, গ্যাব্রিয়েল সুমনসহ মোট চল্লিশজন কবির কবিতা নিয়ে এই বিশেষ আয়োজনটি আমার জন্য সত্যিই কঠোর পদক্ষেপ ছিলো। কিন্তু একথা স্বীকার করতেই হয় যে, জিনাত আপুর মতো একজন দক্ষ সম্পাদকই একমাত্র এই কঠোর কাজটিকে সহজ করে দিয়েছিলেন আমার জন্য। উনি ছাড়া আমি কাণ্ডারীবিহীন অকুল সমুদ্রে পড়ে যেতাম। আর বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরু মানতেই হয়! দেশের দুই প্রান্তে থেকেও এমন একটি সংকলন সম্পাদনা ও পিডিএফ প্রস্তুতকরার দু’টি কাজকে সমন্বয় করা সম্ভব তা সত্যিই ভাবনার বাইরে। অবশ্যই এজন্য জিনাত আপুকে অনেক বেশি বেগ পেতে হয়েছে- এই নির্গুণ মানুষটিকে দিয়ে কাজ করিয়ে নিতে গিয়ে। শব্দরূপের প্রচ্ছদ ছিলো বিধান সাহার। দাদার শৈল্পিক আঁচড়ে সত্যিই শব্দরূপ পেয়েছিলো অনন্য একরূপ। অবশ্য আমাদের এতো কষ্টের শ্রম সার্থক হয়েছে বলেই মনে হয় আজকের এই দিনে। কারণ শব্দরূপ সংকলনটি আজকেই ১২০০ পাঠক সংখ্যায় পৌঁছেছে। আমাদের ওয়েবের গণনা মতে এটি ১২শ পাঠকের ডাউনলোড দেখালেও আমরা নিজেরা আমাদের ইমেইলে ও ফেসবুক মেসেজিং-এ আরো অনেক পাঠককে শব্দরূপ দিয়েছি। সেদিক থেকে আমাদের শ্রম সফলতার মুখ দেখেছে বলেই মনে হচ্ছে। শুভেচ্ছা সবাইকে, যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, বাংলার ইবই-এর সাথে আছেন। আগামী দিনগুলোতেও সবাইকে সাথে নিয়েই পথ চলতে চায় বাংলার ইবই।
bangla ebook, poem book, bangla boi
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×