somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথার উপর বিশাল আকাশ। সেই আকাশে বাবাকে খুজি

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার আদর কখন কিভাবে পেয়েছি জানিনা।
আহ্লাদিত হয়ে তার গলাটি কখনো জড়িয়ে ধরেছি কিনা মনে পড়ে না তাও।
অত্যন্ত কঠোর হৃদয়ের মানুষটির সঙ্গে মৃত্যুপূরির শুনশান নিরবতা নিয়েই যেন বড় হয়ে উঠেছি।


স্বাধীনতার পর চুয়াত্তরের শেষ দিকে আমাদের সেই বাবা পরিবারের সকলকে নিয়ে মাগুরা ছাড়লেন।
অল্প বেতনের ছোট্ট চাকরি নিয়ে পাড়ি জমালেন আমাদের জেলা শহর যশোরে।

সংসারে চার ভাই একটি বোন।
পাহাড় সমান অভাব নিয়ে বাবার চেহারাখানা সব সময় যেন রুক্ষ হয়ে থাকে।
আমরা ভয়ে ভয়ে থাকি দূরে। আর আমাদের মা সেই অভাবি বাবাকে যেন আল্লাহর মতো ভয় পান।
অত্যন্ত শ্রদ্ধা আর ভালবাসায় বাবার জন্য আমার মায়ের আপনি-তুমি দু’ধরণের সম্বোধন দেখে আসছি সেই না বোঝার বয়স থেকেই।

একবার টু-থ্রীতে পড়ি এমন সময়কার কথা। সেটি আশি বা একাশি সাল।
গায়ে প্রচণ্ড জ্বর।
মা সারাদিন মাথায় পানি ঢালেন। কিন্তু জ্বর কোন ভাবেই ছাড়ে না।
এমন অবস্থায় মায়ের সকরুণ আর্তিতে বাবা আমাকে কাঁধে তুলে নিলেন।

আমরা তখন থাকি যশোরের বাবলা তলা। স্টাফ কোয়াটারে।
সেখান থেকে ডাক্তার বাড়ি পুরাতন কসবা। পাঁচ থেকে ছয় মিনিটের পথ।
এই দূরত্ব যেতে বাবা কখনো আমাকে বুকে জড়িয়ে ধরেন। কখনো মুখের খোচা খোচা দাড়ির সঙ্গে মুখটি ঘসেন পরম মমতায়। কখনো আবার কাধে তুলে নেন।
আর আমি আনন্দে আত্মহারা। শারীরের অসুস্থ্যতা ভুলে যাই নির্ণিমেষে। হাত দুটিকে প্রসারিত করে উড়তে থাকি পাখির মতো করে।
বাবা যেন সেদিন আমাকে দিয়েছিলেন এক আকাশ ভালবাসা। যে আকাশে আমি পরম আনন্দে ডুব সাতার খেলেছি। আর জলের স্পর্ষে তাকে ছুয়ে দেখেছি অত্যন্ত নির্ভরতায়। এই আমার বাবা, এই আমার নির্ভরতা আর নির্ভাবনার প্রতিমূর্তি।

এরপর বদলির কারণে বাবা চলে গেছেন আরো দূরে। আর মা আমাদের নিয়ে ফিরেছেন আবার মাগুরাতে।
সপ্তাহে, কখনো মাসে একদিন বাড়িতে ফিরেছেন বাবা। আর মা তার কোমল ডানার নিচে বড় করেছেন আমাদের।
কিন্তু জানি বাবা আছেন আমার নির্ভরতার সঙ্গী হয়ে।

........এ বছরের জানুয়ারিতে আমার সেই নির্ভরতা আমার বাবা ছেড়ে গেছেন আমাদের।
মাথার উপর এখনো বিশাল আকাশ। সেই আকাশে বাবাকে খুজি। আর ক্লান্ত হয়ে চোখ দুটি যেন কেবলই ঝাপসা হয়ে ফিরে আসে।
ঝাপসা হয়ে ফিরে আসে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×