somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আখনূখ জাবীউল্লাহ
এই ব্লগে এ প্রকাশিত সকল লেখা শুধুমাত্র সাধারন মানুষের মাঝে আইনের মৌলিক বিষয়ে ধারনা দেওয়া এবং বিভিন্ন অপরাধমুলক বিষয়ে সচেতন করা। এই ব্লগে প্রকাশিত সকল কনন্টেট আইন ও আইনের শাস্তিসমুহ এবং আইনগত ব্যবস্থাগ্রহনে একজন সাধারন মানুষকে সঠিক দিক নির্দেশনা নিয়ে স

জমি বেদখল হলে কী করবেন?

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমত, স্থানীয় সালিশ-দরবারের মাধ্যমে।
দ্বীতিয়ত, আদালতের মামলা করে।
জমি হতে বে-দখল হলে প্রাথমিকভাবে সালিশ-দরবারের মাধ্যমে দখল ফিরে পাবার চেষ্টা করাই উত্তম। কেন উত্তম তা বলছি-
১। আপনার আর্থিক খরচ কম হবে।
২। সময় কম লাগবে।
৩। দাপ্তরিক হয়রানি থেকে বেচেঁ যাবেন।
৪। মালিকানার সামজিক স্বীকৃতি পাবেন।
বে-দখলের বিষয়ে ফৌজদারী এবং দেওয়ানী দুই ধরনের মামলা করা যায়। মামলার বিষয়বস্তুু বিবেচনা করে এবং কাগজপত্র দেখে আইনজীবীগণ সিদ্ধান্ত নিয়ে থাকে যে কি ধরনের মামলা করলে বাদীর তার অধিকার ফিরে পাবে। এ বিষয়ে ফৌজদারী ও দেওয়ানী উভয় ধরনের মামলা করতে পারবেন।

ফৌজদারি আদালতে মামলা
জবর দখলকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবার জন্য ফৌজদারী মামলা করা হয়। এ ধরনের মামলাকে সবাই ১৪৫ মামলা বলে ডাকে। কারন ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় এই মামলা দায়ের হয়ে থাকে। দখল ফিরে পেতে হলে বে-দখলের ২ মাসের মধ্যে মামলা করতে হবে। এ ধরনের মামলাতে বাদী কোন কার্যকরী বিচার পায়না। যেমন, কেউ যদি জোর করে দখল নিয়ে ফেলে তাহলে আদালত তাকে দখল ছেড়ে দিতে বলবে না, কেবল বে-দখলের চেষ্টা কারীকে আদালত প্রতিহত করার আদেশ দেন। তবে হ্যাঁ, ১৪৫ ধারার মামলা খুব কম সময়ের মধ্যেই নিষ্পত্তি হয়ে থাকে।

দেওয়ানি আদালতে মামলা
জমি থেকে বেদখল হলে দেওয়ানী আদালতে বিভিন্ন ধরনের মামলা করা যায়। কি ধরনের মামলা করলে সুবিচার পাবেন তা নির্ধারন করার জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ একজন আইনজীবীর কাছে যেতে হবে। মনে রাখবেন, দেওয়ানী মামলায় একজন দক্ষ আইনজীবী নিয়োগ করা সব থেকে জরুরী। আইনজীবীর সহিত নিজে গিয়ে সব বিষয়ে সরাসরি আলোচনা করবেন। কারন, আপনার জমির বিষয়ে আপনার চেয়ে ভাল কেউ জানবেনা এটাই স্বাভাবিক।

মালিকানাহীন দখল উদ্ধারের মামলা
দখলী জমি থেকে বে-দখল হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের-৯ ধারায় দেওয়ানি আদালতে দখল পুণ:রুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হয়। বেদখল হওয়ার তারিখ থেকে ৬ মাসের মধ্যে দখল উদ্ধারের মামলা করতে হবে। ৬ মাস অতিবাহিত হয়ে গেলে মামলা দায়েরের তামাদি শেষ হয়ে যায়। এ ধরনের মামলায় জমির মালিকানা কার সেটা দেখার বিষয় না, সর্বশেষ কে দখলে ছিল তা বিবেচনা করা হয়। তবে, সরকার কর্তৃক বেদখল হলে এ মামলায় কোনো প্রতিকার পাওয়া যাবে না।

বৈধ মালিকানা হতে বে-দখল হলে মামলা
সম্পত্তিতে বৈধ মালিকানা আছে এ ধরনের কোন ব্যাক্তি সম্পত্তি হতে বেদখল হলে পরবর্তী ১২ বছরের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের-৮ ধারা মতে দেওয়ানি আদালতে মামলা করে সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারেন। এবে, এ ধরনের মামলা করতে হলে সম্পত্তিতে বাদীর মালিকানা স্বত্ব থাকতে হবে।

ঘোষনামূলক মামলা-
মনে করুন, আপনার জমিতে হঠাৎ করেই আপনার প্রতিবেশী অংশ দাবি করছে। জোর করে জমিতে দখল নিয়েছে বা নিয়ে নেবার চেষ্ঠা করছে। এমন অবস্থায় আপনি ৪২ ধারায় আদালতের কাছ থেকে এই মর্মে ঘোষণা নিয়ে আসতে পারেন যে, আপনার দলিলে বর্ণিত জমিতে অন্য কারো অধিকার নেই, কাজেই দখলের চেষ্টাও অবৈধ।

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×