somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো থাকুক বিশ্বাসের সন্তানেরা

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(আরেকটি ফাঁকিবাজি পোস্ট)


সারা পৃথিবীতে অধিক বয়সে পিতা হওয়ার নতুন নতুন রেকর্ড হচ্ছে। আমাদের এক ব্লগার লিখলেন তার ডাক্তার বন্ধু কোন এক মেডিকেলে একশত দশ বছর বয়সি এক ব্যাক্তিকে পিতা হতে দেখেছেন। তারপর থেকেই একটি বিষয় মাথায় ঘুরঘুর করছে। বিষয়টা কি? নিচের আলোচনা পড়লেই সেটা পরিষ্কার হয়ে যাবে।

বাংলাদেশের কোন এক জেলার অধিবাসিদের নিয়ে কৌতুকের শেষ নেই। সঙ্গত কারণেই জেলার নাম উল্লেখ না করে শুধু কৌতুকটি বলছি-
সে জেলার এক যুবক বিয়ে করার মাস তিনেক পর মধ্যপ্রাচ্যে চলে গেল। প্রায় দুবছর অনেক চেষ্টা করেও দেশে ফিরতে পারলো না। একদিন খবর পেল সে বাবা হয়েছে। অনেক কষ্ট করে দেশে এসে সে তার সদ্যজাত শিশুকে দেখে আনন্দে আত্মহারা। যে বন্ধুর সাথে দেখা হয় তার সাথেই সে তার সন্তানের গল্প করে। শেষে এক ঠোঁট কাটা বন্ধু বলে বসলো, আরে তুই দুই বছর ধইরা রইলি বিদেশ, তোর পোলা হয় কেমনে?” হতাশ না হয়ে সে ব্যাক্তির উত্তর- আরে আমি বিদেশ থাকলে কি আমার কোল বালিশটা রাইখা গেসি না!

যা হোক এই ব্যাক্তির কোল বালিশের উপর অগাধ বিশ্বাস।

এবার আসি ২য় কৌতুক এ----
নারীবাদীরা বিধাতার উপর প্রচণ্ড রুষ্ট। তারা বিধাতাকে বললেন -দশ মাস ধরে কষ্ট করে সন্তান জন্ম দিবো আমরা, আবার প্রসব বেদনা্ও আমাদেরই সহ্য করতে হবে, এটা তোমার কেমন বিচার বিধাতা? সন্তান ধারণের কষ্ট আমাদের দিলে, প্রসব বেদনার কষ্ট সন্তানের পিতাকে দিতে হবে।
বিধাতা মুচকি হেসে বললেন -তবে তাই হোক।
এর পর থেকে সন্তান জন্ম দেন মায়েরা আর প্রসব বেদনায় ছটফট করেন বাবারা। বছর খানিক পরে এক প্রখ্যাত নারীবাদীর সন্তান হবে তাকে আর তার স্বামীকে লেবার রুমে নেয়া হলো। স্বামীর ব্যাথা বেদনা কিচ্ছু নাই ডাক্তারের দিকে তাকিয়ে হাসছেন, ডাক্তার তো অবাক। এক সিস্টার দৌড়ে এসে খবর দিল নেত্রির ড্রাইভার প্রসব বেদনায় ছট ফট করছে আর গুঙাচ্ছে, কিন্তু ভয়ে চিৎকার করতে পারছে না। তাড়াতাড়ি সব নারীবাদিরা আবার বিধাতার কাছে প্রার্থনা করলেন -বিধাতা দয়া করেন, আমাদের ব্যথা আমাদেরই থাক, তবু মান সম্মান বাঁচুক।

যা হোক নিরাপত্তার কারণে এ নিয়ে আর বেশি কথা না বলে পরবর্তি ঘটনায় যাই-

গীর্জায় বসে পাদ্রির কথা শুনছেন মিঃ জন, মিসেস জন এবং তাদের সন্তান জেনি। পাদ্রি জ্ঞান এবং বিশ্বাস নিয়ে কথা বলছিলেন। বুঝতে না পারায় মিঃ জন বললেন- ফাদার একটু উদাহরণ দিয়ে বুঝাবেন কি?
ফাদার বললেন- যেমন তোমার মিসেস জানে সে জেনির মা, এটা হলো তার জ্ঞান আর তুমি জানো তুমি হচ্ছো জেনির বাবা, এটা হচ্ছে তোমার বিশ্বাস।

আসলে আমদের সম্পর্কের প্রায় সবটাই টিকে আছে বিশ্বাসের উপর। তাই আমরা বিশ্বাসের পিতা, বিশ্বাসের সন্তান। সমগ্র পৃথিবী টিকে আছে বিশ্বাসের আশির্বাদে। এই বিশ্বাসে ফাটল ধরলে সমাজে দেখা দিবে বিপর্যয়। সমাজে, পরিবারে সবখানে বিশ্বাসের বন্ধন অটুট থাকুক সেই কামনা। তারপরও যদি বিশ্বাসে ফাটল ধরে, তবে উপায় কি শুধুই ব্যয়বহুল DNA Test? হতাশ হবেন না নিচের ছবিটি দেখুন-




ভাল থাকুক বিশ্বাসের সন্তানেরা।


ছবির কৃতিত্ব গুগল
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×