somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন পাগলে হলো মেলা নদে এসে

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ব্লগে আসি কেন?
এখানে লিখতে লিখতে একদিন সাহিত্যে নোবেল বিজয়ী হবো বলে!! ক'দিন লিখে ব্লগের টাকায় গাড়ি বাড়ি করবো বলে!! ব্লগে লিখে সমাজটাকে পাল্টে দিবো বলে!!

এর কোনটাই যে সত্য না তা আমারা সকলেই জানি। তাহলে কেন আসি? আসি মানসিক বিষন্নতা, অবসাদ বা নিঃসঙ্গতা থেকে একটু মুক্তি পেতে, একটু রিফ্রেশ বা রিচার্জ হতে। বেশির ভাগ ব্লগারের ব্লগে আসার কারণ মনে হয় এটা। শেষ পর্যন্ত অনেকেই ব্লগের আসক্তিতে জড়িয়ে যান। আসক্তি মানেই এক ধরণের মানসিক অসুস্থতা। সেই অসুস্থতা থেকেই ভনিতা, কেচাল, প্রতিযোগীতা।

এভাবে দেখলে আমরা অনেকেই মানসিকভাবে অসুস্থ। বয়স একাকিত্ত্ব অনেক সময় এ অসুস্থতার মাত্রাকে বহুগুন বাড়িয়ে দেয়। তখন কেউ একে বলেন পাগলামী কেউ বা বলেন চাইল্ডিশ বিহেভিয়ার। কেউ যখন দিন রাতের বেশির ভাগ সময় একটা ব্লগকে অনর্থক কারণে আকড়ে ধরে রাখতে চায় তখন তার আসক্তি বা অসহায়ত্বটা বোঝা যায়। ছোট বেলায় আমরা শিখেছিলাম কানাকে কানা বলিও না আমাদের ধর্ম বলে কাউকে খারাপ উপনামে ডাকিও না, চিকিৎসা বিজ্ঞান বলে পাগলকে পাগল বলিও না। কিন্তু আমরা সব শিক্ষা ভুলে তাই করি।

মানসিক রুগীকে চিকিৎসার ব্যাবস্থা না করে কেউ পাগল বলে খেপাই, কেউ ঢিল মারি। সবচেয়ে দুঃখ লাগে তখন যখন ডাক্তারও মানসিক রুগিকে চিকিৎসা না করে তিরস্কার করে।

কোন ব্যাক্তি যখন তার নিজেকে নিয়ে লেখা অবমাননাকর পোস্টে এসে লাইক দেয় তখন তার মানসিক অবস্থাটা সহজেই বোঝা যায়। এর জন্য বিদ্যান বা বুদ্ধিমান কোন কিছুই হওয়ার প্রয়োাজন হয়না।

আমার ধারণা পাগল তিন রকমের সরল পাগল, ভবের পাগল, সেয়ান পাগল। হিসাব কষলে দেখা যাবে আমরা সবাই কোন না কোন শ্রেণীর পাগল।



সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×